আহত উড়াল
কৃতজ্ঞতা: ফারিহান মাহমুদ, কবিতাটির প্রথম প্রকাশনায় ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ সংশুদ্ধির জন্য।
তুই কি আমার ঘুম হবি?
ঘুমের ভাঁজে স্বপ্ন!
স্বপ্ন ভাঙ্গলে সত্যি হবি?
চন্দ্রাবতী, গহীন রাতে
তুই কি আমার
পূর্ণ আলোর জোৎস্না হবি?
আলোর ঢেউয়ের ছন্দ হবি!
চন্দ্রমুখর বিভোরতায়
যখনই তুই হাত বাড়াবি,
তোর জন্যই ঠাঁয় দাড়ানো
চন্দ্রবালক
মগ্ন মনের গভীর থেকে
মুঠোভর্তি আলো দেবে,
আলোর গাঙে
তুই কি ছোট্ট ভেলা হবি?
পারাপারের তিনমোহনায়
দুঃখ-সুখে আমার হবি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।