আন্তর্জাতিক রাজনীতি হলো ক্ষমতার দ্বন্দ্ব। এখানে মূল্যবোধ আর ঐতিহ্যগত সম্পর্কের চেয়ে স্বার্থই বড়।
বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটোর পাঁচ সদস্য ইউরোপ থেকে সকল মার্কিন পরমাণু অস্ত্র সরিয়ে নেয়ার পক্ষে মত দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যে তারা যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে অনুরোধ জানাবে বলে ধারণা করা হচ্ছে।
ন্যাটোর পাঁচ ইউরোপীয় সদস্য জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস এবং নরওয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের অনুরোধের কথা জানাতে পারে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ইভেস লেটেরমের মুখপাত্র জানান, ইউরোপের মাটি থেকে ইতিমধ্যে অপর ন্যাটো সদস্যদের পরমাণু অস্ত্র সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে সাবেক ন্যাটো মহাসচিব উইলি ক্লায়েস উইরোপ থেকে মার্কিন পরমাণু অস্ত্র সরিয়ে নেয়ার আহ্বান জানান।
অবশ্য বর্তমান ন্যাটো প্রধান আন্দেরস ফগ রাসমুসেন মার্কিন অস্ত্র সরিয়ে নেয়ার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগের বিষয়ে সতর্ক করে দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, বেলজিয়াম, জার্মানি এবং নেদারল্যান্ডসে প্রায় ২০০ মার্কিন পরমাণু অস্ত্র রয়েছে। তবে ইটালি এবং তুরস্কে অধিকাংশ মার্কিন পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যকার উত্তেজনার প্রেক্ষিতে মার্কিন সেনাবাহিনী ইউরোপে কয়েক হাজার পরমাণু অস্ত্র মোতায়েন করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।