আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভালো লাগে না



একদিন ঝুম বৃষ্টিতে হাত রেখে কারো হাতে- পথ চলি আমরা ভিজে যায় চোখ,চোখের পাতা ভিজে যায় আমাদের সনাতনী মন... প্রতিদিন নতুন নতুন শব্দ,পদ উপমা কোথা থেকে এসে মাথায় ভন ভন করে। আমার কোন কথাই হারিয়ে যেতে দিব না। পৃষ্টার পর পৃষ্টা না লিখলে ভালো লাগে না। আমি কি লিখি আমি নিজেই জানি না। তবে লিখে আমি আনন্দ পাই,এটাই বড়ো কথা।

আমি জানি 'হিমি' আমার লেখা কোন দিনও পড়বে না,আফসোস!ইচ্ছা করে 'হিমি'কে একটা কঠিন চুমু দেই। কাল রাতে স্বপ্নে দেখলাম 'হিমি' চা খাচ্ছে। হিমি,যখন চা খায় তখন ওর লিপিষ্টিক মুছে যায় না। আমি অবাক হয়ে 'হিমি'র মুখের দিকে তাকিয়ে থাকি। পৃ্থিবীতে প্রতিদিন একশো কোটি মানুষ না খেয়ে থাকে।

ইশ্বরের উপর আমার খুব রাগ হয়। "যে ইশ্বর মানুষকে ইহকালে ক্ষুধার অন্ন দিতে পারেন না,তিনি পরকালে সুখে রাখবেন তা আমি বিশ্বাস করি না"। (কি লেখার কথা আর কি লিখছি,মাথাটা পুরাই গেছে!) মানুষ ভুল করে যা শিখে সেটাই সঠিক। এই জন্য আমি বার বার ভুল করি। এই ভুলের মধ্যে দিয়ে কোনদিন হয়তো বড় ও সঠিক সিদ্বান্তে পৌছাতে পারবো।

আমি খুব নরম মনের মানুষ। আমি কাউকে কষ্ট দিতে পারি না। তাই তো সমস্ত কষ্ট একা বয়ে চলেছি। সবাইকে আমি সুখি করতে চাই। একই শহরে মানুষের জীবন যাপনের ষ্টাইল কত আলাদা।

আমি একটা স্বপ্ন প্রায়ই দেখি। তা হলো-ঝুম ঝুম করে বৃষ্টি পড়ছে টিনের চালে। আমি আমার গ্রামের বাড়ির বারান্দায় বসে আছি। হাতে একটা বই। তখন মধ্য রাত,টেবিলের উপর হ্যারিকেন জ্বলছে।

হ্যারিকেন ক্ষীন আলোয় আমি বই পড়ছি (রবীন্দ্রনাথের 'শেষের কবিতা'। এই বইটা আমি কিছু দিন পরপর পড়ি। )- এমন সময় বারান্দায় কাকে যেন দেখা যায়। আরে... হিমি না!!! হ্যা হিমি। আমার প্রিয়তমা।

আমার জান। আমার কলিজা। হিমি বললো-'এই খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজবে? আমি রেগে গিয়ে বললাম- না,না। ফাজলামো করছো,মধ্য রাতে বৃষ্টিতে ভিজবো?এই সব পাগলামো বন্দ করো।

তখন 'হিমি' মন খারাপ করে বারাব্দায় এক কোনার বসে থাকে। তার ভেজা চোখ শাড়ির আঁচল দিয়ে একটু পরপর মুছে নিচ্ছে। আমি শেষের কবিতায় মন দিতে পারি না। একআকাশ বেদনা আমার উপর ভর করে। এই স্বপ্নটা আমি বারবার দেখি।

ইচ্ছা করে দেখি। আমার ভালো লাগে। ও আচ্ছা ভালো কথা,এখনো স্বপ্ন শেষ হয়নি আর একটু বাকি আছে। শেষের টুকু এই রকম। আমি শেষের কবিতা বন্দ করে 'হিমি'র দিকে তাকালাম,দেখি অভিমানে 'হিমি'র মুখ লাল হয়ে গেছে।

আর চোখ দিয়ে জল পড়ছেই বৃষ্টি মতন। আমার বুকের ভিতর টন টন করে উঠে। তখন আমি হ্যারিকেন নিভিয়ে দিয়ে বলি-চলো ভিজি বৃষ্টিতে ভিজি। হিমি আনন্দে লাফিয়ে উঠে। আমি হিমি'র হাত ধরে উঠোনে নামি।

আকাশ ভেঙ্গে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বিদুৎ চমকায়। তখন হিমি'র মায়াবি মুখ দেখে নিই। হিমি'র শাড়ি ভিজে লেপটে গেছে। ঝুম বৃষ্টির সাথে হিমি গলা মিলিয়ে গান গায়-"যদি ডেকে বলি,এসো হাত ধরো..চলো ভিজি আজ বৃষ্টিতে"।

আহ্ কী সুন্দর স্বপ্ন। মন ভরে যায়। ইশ্বরকে ধন্যবাদ। চমৎকার একটি স্বপ্ন আমাকে উপহার দেওয়ার জন্য। আমি আর কিছু চাই না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.