আমাদের কথা খুঁজে নিন

   

যে গানটি বাংলাদেশের জাতীয় সংগীতের জন্য বিবেচনা করা হয়েছিল!

বাংলাদেশ আমার দেশ

http://www.youtube.com/watch?v=52T1jNZcfDQ দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি রচনার শতবর্ষ পূর্ণ হলো ২০০৯ সালে। এ উপলক্ষে গানটি গাওয়ানো হলো অন্যরকমভাবে। অর্থাত্ যেভাবে সচরাচর শোনা যায়, তার থেকে একটু আলাদা করে। গানটির বিভিন্ন অংশে কণ্ঠ দিয়েছেন ৫২ জন শিল্পী। এঁদের মধ্যে আছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, ওস্তাদ রশিদ খান, রেজওয়ানা চৌধুরী বন্যা, হৈমন্তী শুক্লা, সুবীর নন্দী, শ্রীকান্ত আচার্য্য, মিতা হক, ইন্দ্রানী সেন, লোপামুদ্রা মিত্র, অদিতি মহসিন ও রাঘব চট্টোপাধ্যায়।

কোরাস গেয়েছেন ৩০ জন শিল্পী। এর মধ্যে আছে ১২ জন শিশুশিল্পীও। গানটির শুরুতে আবৃত্তি করেছেন ব্রততি বন্দ্যোপাধ্যায়। আর সংগীত পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। * গানটি ‘বাংলাদেশের জাতীয় সংগীতের জন্য যে গানগুলো শুরুর দিকে বিবেচনা করা হয়েছিল, তার মধ্যে “ধন ধান্য পুষ্প ভরা” গানটিও ছিল।

গত বছর গানটি রচনার শতবর্ষ পূর্ণ হলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.