গ্রেফতার হলেন সন্ত্রাসী গোষ্ঠী 'ইন্ডিয়ান মুজাহিদিন' (আইএম)-এর প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসিন ভাটকল। গতকাল বুধবার রাতেই ভারত নেপাল সীমান্তে সোনৌলি থেকে তাকে গ্রেফতার করে বিহার পুলিশ। আজ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ধে এই গ্রেফতাররের খবর স্বীকার করেছেন। আপাতত বিহারের পুলিশের হেফাজতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভাটকলকে। ভাটকলের প্রকৃত নাম আহমেদ জরার সিদ্দিকী বাপ্পা।
পুণের জার্মান বেকারি, জয়পুর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত ৩০ বছর বয়স্ক এই ভাটকল। ন্যাশনাল ইনভেস্টিগেশন টিম (এনআইএ)-এর মোস্ট ওয়ান্টেড তালিকাতেও তার নাম রয়েছে। জাল নোট কাণ্ডে ২০০৯ সালেই ইয়াসিন ভাটকলকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। বেশ কিছুদিন আলিপুর সেন্ট্রাল কারাগারেও কাটাতে হয় তাকে। কিন্তু সেসময় জামিনে ছাড়া পায় ভাটকল।
কয়েকদিন আগেই লস্কর-ই-তৈয়বার কট্টর সদস্য আব্দুল করিম টুন্ডাকে গ্রেফতারের পর ইয়াসিন ভাটকলের গ্রেফতারকে বড় সাফল্য মনে করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।