আমাদের কথা খুঁজে নিন

   

‘ভালো রেখো’

।আমার আমি

সে অভ্যাস আমার আজো যায়নি, কবে কোনো এক সকালে তুমি মুঠো ফোনে ক্ষুদে বার্তা দিয়েছিলে- সঙ্গীতা ভালো থেকো। সেই থেকে ভালো থাকার অবিরাম চেষ্টা আমার। আজো এতোদিন পরেও আমি ভালো থেকে যাচ্ছি। গভীরতম বেদনাহত সময়ে ভালো আছি বলে হাসি দিয়ে যাচ্ছি। ফাঁকা পকেটেও ধনীর দুলালীর মতো হেঁটে যাচ্ছি। ভালো থাকছি, থাকতে থাকতে ক্লান্ত হয়েও ভালো থাকছি। তোমার দেয়া লিখার উত্তরে পাঠানো- আমার ক্ষুদে বার্তা বোধ হয় তুমি পড়নি শুভ্র; লিখেছিলাম- ভালো রেখো। সঙ্গীতা- ১২, ভাদ্র, ১৪২০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.