পাখি পর্ব চলছে
সকল ধরণের হামলার নিন্দা জানাই :
বোমা হামলার মতো ঘৃণ্য ঘটনা যে কারো উপর ঘটলেই সেটা নিন্দনীয় । তবে আমরা স্বস্তির নিশ্বাস ফেলতে পারি যে তাপসের কিছু হয়নি। তিনি অক্ষত রয়েছেন। তাপস একজন তরুণ নেতা/জনপ্রতিনিধি। জনপ্রতিনিধিদের শত্রু থাকতে পারে এটা স্বাভাবিক।
রয়েছেও। তবে গতকালের ঘটনার প্রেক্ষাপটে আমরা দু'টি অনুমানের কাছাকাছি আসতে পারি।
এক. তিনি সত্যি আক্রান্ত হতে পারেন। তার বিপুল জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য একটি গোষ্ঠি মরিয়া হয়ে এই ঘটনা ঘটাতে পারে। (এটি হলে আমরা নিন্দা জানাই এবঙ অতি দ্রুত অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দেয়া হোক এই দাবী জানাই)
দুই. তিনি কিছুটা আলোচনায় আসার জন্য স্যাবোটাজও ঘটাতে পারেন।
কারণ টেলিভিশনের নিউজ, তিনি অক্ষত। তার সাথের দু'জন (?) এবঙ পথচারী আহত হয়েছেন।
সবই অনুমান। দ্বিতীয়টি সত্যি নাহলেই ভাল হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।