যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
দারিদ্র্য নিরসনেও খালেদা জিয়া একসাথে কাজ করতে রাজী নন। আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসে আয়োজিত সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। আজ শনিবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় দারিদ্র্য নিরসনের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার একমঞ্চে উপস্থিত হয়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেওয়ার কথা ছিলো।
দলীয় সংকীর্ণতা ভুলে তারা দুজন একমঞ্চে উপস্থিত হয়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো একটি ভালো কাজে অংশ নেবেন বলে সবাই আশা করেছিল ।
কিন্তু গতকাল শুক্রবার বিকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন বলেন "গত কয়েকদিনের ঘটনাবলী বিশ্লেষণ করে আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে, বর্তমান পরিস্থিতিতে আগামীকালের (শনিবার) সমাবেশে যোগদান করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ''
উল্লেখ্য যে আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে দেশে প্রথমবারের মতো আয়োজিত শনিবারের সম্মেলনে একমঞ্চে দাঁড়িয়ে দেশের শীর্ষ দুই নেত্রীর দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বানের ক্ষণটি এক অবিস্মরণীয় মুহূর্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন স্পিকার। বৃহস্পতিবার সরকারি ও বিরোধী দলের প্রধান হুইপকে নিয়ে সংসদ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "দেশের প্রধান দুই দলের দুই নেতা একমঞ্চে বসে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একযোগে দেশবাসীর প্রতি আহ্বান জানাবেন। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও অনন্য নজির হয়ে থাকবে।
এটি হবে এক অবিস্মরণীয় মুহূর্র্ত। "
আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসের সম্মেলনে খালেদা জিয়ার না যাওয়ার ঘোষণায় আশাহত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে খালেদা জিয়া রাজণীতিতে আরো একধাপ পিছিয়ে পড়লেন বলে মন্তব্য করেছেন । যদি জাতীয়তাবাদী বুদ্ধিজীবিরা তাদের নেত্রীর সাথে সূর মিলিয়ে বলেছেন যে একসাথে এমন অনুষ্ঠানে যোগদানে কোন ইতিবাচক পরিবর্তন হয়না । কিন্তু তারপর খালেদা জিয়া ইতিহাসে কিন্তু এমন নীতিবাচক রাজনীতির জন্য সমালোচিত হবেন ।
অথচ সেনাকুণ্জ্ঞের অনুষ্ঠানে যোগদিতে দুইনেত্রীর কারো কোন উজর আপত্তি ছিল না । শুধু জনগনের জন্য একসাথে কাজ করতেই তাদের সমস্যা ।
রাহা
সূত্র: বিডি নিউজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।