আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটের মুল্য ও ডিজিটাল বাংলাদেশ

সুন্দর এক সুখী সমাজ গঠনের ডাক দিয়ে যাই

'ডিজিটাল বাংলাদেশ' শ্লোগান নিয়ে ক্ষমতা আসা সরকারের প্রায় বছর পূর্তি হতে চলল। এর মাঝে 'ডিজিটাল টাইম' ছাড়া আর কিছুতে ডিজিটাল কিছু হয়েছে কিনা আমার জানা নেই। ডিজিটাল পণ্যের দাম তো কমেই নাই, বরং অনেক ইলেকট্রনিক্স পণ্যের উপর ট্যাক্স বসিয়ে দাম আর্ও বাড়ানো হয়েছে। আল্লাহই জানে এভাবে কোন দেশ ডিজিটাল হয়েছে কিনা। এক বছর ধরে আমি হোম ইন্টারনেট ইউজ করি, শুরু করছিলাম ৫০০ টাকা দিয়ে (৩২ - ৬৪ কেবিপিএস, অবশ্যই ছোট কে), এখন্ও তাই আছে।

একটা কমান্ড দিয়ে গোছল করে এসে দেখা যায়, কমান্ড কাজ করতেছে। মহা বিরক্তিকর। শালার ডিজিটাল। কমপক্ষে ৩০ বার ওদের বললাম স্পিড বাড়াও, কে শোনে কার কথা! ওয়াই ম্যাক্স সহ সব ইন্টারনেটের যে স্পিড দেখি, তাতে মেজাজ বিগড়াইয়া যায়। এগুলা কি কোন দিনই কন্ট্রোল করা হবে না? ডিজিটাল বাংলাদেশ গড়তে শুধু বিরোধী দলের সমালোচনা না করে, ইলেক্ট্রনিক্স পন্যের দাম কমান।

কম্পিউটারের দাম সবার হাতের নাগালে নিয়ে আসুন। এবং অবশ্যই ইন্টারনেটের দাম কমিয়ে তার প্রয়োগ নিশ্চিত করুন। কমদামে দ্রুতগতির ইন্টারনেট ছাড়া ৫ বছর কেন, ৫০ বছরেও দেশ ডিজিটাল তো দুরের কথা, 'ডি'ও হবে না। দয়া করে সবাই এ দিকে নজর দিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.