আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসির র‌্যাংকিংয়ে বোলার সাকিব দুই নম্বর(বিডি নিউজ২৪- থকে কপি-পেস্ট )

আমার এই পথ চাওয়াতেই আনন্দ............

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসান এখন নিয়মিত খবর। কখনো অল-রাউন্ডার। কখনো বা বোলার সাকিবের এগিয়ে চলা বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবর বয়ে আনছে। এক সপ্তাহের ব্যবধানে ওয়ানডে বোলার হিসেবে একধাপ এগিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক। রিলায়েন্স মোবাইল আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলার হিসেবে তার অবস্থান এখন দ্বিতীয়তে।

সোমবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং সাফল্যে বোনাস পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। তার পয়েন্ট ৭০৩। আইসিসির বার্ষিক মূল্যায়নে ২ আগস্ট তিনি ছিলেন তৃতীয় স্থানে। সাকিবের উন্নতি ওয়ানডে ক্রিকেটের শীর্ষ বোলার শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারার অবস্থানে কোন প্রভাব ফেলতে পারেনি। ৭৩০ পয়েন্ট নিয়ে নিজের অবস্থান যথারীতি ধরে রেখেছেন।

ওয়ানডে বোলার হিসেবে তৃতীয় স্থানটি এখন নিউজিল্যান্ডের কাইল মিলসের। চতুর্থ কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। আর পঞ্চম লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন। পয়েন্ট বাড়িয়ে শীর্ষ অল-রাউন্ডারের জায়গাটি আরো পোক্ত করেছেন সাকিব আল হাসান। এখন তার পয়েন্ট ৪২৪।

আগস্টের বার্ষিক মূল্যায়নে শীর্ষ অল-রাউন্ডার হিসেবে তার পয়েন্ট ছিল ৪১৯। ওয়ানডে অল-রাউন্ডার হিসেবে দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের এন্ড্রু ফ্লিনটফ, তৃতীয় নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম, চতুর্থ অস্ট্রেলিয়ার জেমস হোপস এবং পঞ্চম দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। ব্যটসম্যানের তালিকায় শীর্ষ ২০-এ বাংলাদেশি কোন ক্রিকেটারের জায়গা হয়নি। ব্যাটসম্যান হিসেবে এখনো ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন একই দলের যুবরাজ সিং।

তৃতীয় মাইক হাসি, চতুর্থ শিবনারায়ন চন্দরপল এবং পঞ্চম ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল। ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তন না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জেতায় এক পয়েন্ট যোগ হয়েছে। বাংলাদেশের পয়েন্ট এখন ৫৫। ওয়ানডেতে যথারীতি দক্ষিণ আফ্রিকা রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে ভারত, তৃতীয় অস্ট্রেলিয়া, চতুর্থ ইংল্যান্ড, পঞ্চম নিউজিল্যান্ড, ষষ্ঠ পাকিস্তান, সপ্তম শ্রীলঙ্কা আর নবম বাংলাদেশ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.