সমুদ্ররাজ্যের কথা ভেবে
কাতর শ্রীমতী আজ বাঘসিংহের থাবার মুখে
হেঁটে হেঁটে জঙ্গলের নীলবাড়ি যায়
কোনো অনসূয়া পাখিপরিবার পেলে কণ্ঠে তার
উজ্জ্বলন্ত গান তুলে দেবে -
যেখানে নাচে-নৃত্যে ভরা যে প্রহর
মাথা ও শরীরের চারপাশের হাওয়ার স্তব্ধতা ভেঙে অনাকার
একধ্যানী কাকও যার কিছুই জানে না
এই ঘটনার ফলে আমি দেখিয়েছি
রূকথারঙিন রাজার মুকুট,
আর প্রজাপতিরাঙা ভাবীসময়ের
দ্রুতি ও বিস্তারে-কাঁপা হৃদয় তুলে
অনাপদ দূরত্বে থেকে শুনিয়েছি জলবৃন্দগান
(আমার প্রিয় কবিদের মধ্যে অন্যতম মোস্তাক আহমাদ দীন।
আমি তার একজন নিবিষ্ট পাঠক। পাঠোদ্ধারে সফল হয়েছি কি না জানি না,
তার কবিতা আমাকে বার বার টানে। এবং প্রতিটি শব্দ আমাকে
এ কথাই বলে, তুমি আরো সংবিষ্ট হও।
ব্লগের প্রকৃতপাঠকদের জন্য পোস্ট করা হলো।)
(জল ও শ্রীমতী গ্রন্থ থেকে সংগ্রহ। পরবর্তী পোস্টে প্রকাশ করা হবে তার ‘আত্মহননের’ অংশ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।