আমাদের কথা খুঁজে নিন

   

◄◄কানাডায় সেরা অভিবাসী বাংলাদেশি মোস্তাক ►►

আমি একজন সাধারন মানুষ। ◄◄কানাডায় সেরা অভিবাসী বাংলাদেশি মোস্তাক ►► -কানাডায় সেরা অভিবাসী নির্বাচিত হয়েছেন বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ,বিশিষ্ট সমাজসেবক,বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস- বিসিএস এর প্রতিষ্ঠাতা ও বর্তমান উপদেষ্টা মোস্তাক আহমদ। আগামী ২৯ মে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও পদক দেওয়া হবে। টরন্টো স্টারের পক্ষ থেকে ইতিমধ্যে মোস্তাক আহমদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সুখবরটি তাকে জানানো হয়েছে। টরন্টোর জনপ্রিয় দৈনিক টরন্টো স্টারের সহযোগী মাসিক প্রকাশনা ‘কানাডিয়ান ইমিগ্রান্ট’ ম্যাগাজিন প্রতিবছর কমিউনিটিতে বিশেষ অবদান,ব্যবসায়িক সাফল্য,স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডসহ আর বেশ কিছু দিক বিবেচনা করে ২৫ জনকে ‘শ্রেষ্ঠ ইমিগ্রান্ট’ ঘোষণা করে থাকে।

এ বছর ৫০০ জন প্রার্থীর মধ্যে চূড়ান্ত নির্বাচনের জন্যে ৭৫ জনকে মনোনীত করা হয়। ইমিগ্রান্ট কানাডা সূত্রে জানা গেছে, সর্বাধিক নম্বর পেয়ে মোস্তাক আহমদ তখনই প্রাথমিক তালিকার শীর্ষে অবস্থান করেন। শুরু হয় অনলাইন ভোটিং পর্ব। যে কোনও কানাডিয়ান সিটিজেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার সুযোগ ছিলো অনলাইনে। গত ১৪ এপ্রিল পর্যন্ত চলে ভোট গ্রহণের কাজ।

বিচারক প্যানেলের নম্বর ও অনলাইন ভোটিং এর ফলাফল গড় করে চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ইমিগ্রান্ট কানাডার এই স্বীকৃতিকে জাতীয় পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উল্লেখ্য, পেশাগত জীবনে মোস্তাক আহমদ একজন ফিনান্সিয়াল এক্সিকিউটিভ। তিনি ড্যানফোর্থে অবস্থিত অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেসের প্রধান নির্বাহী । নব্বই দশকের শুরুতে মোস্তাক আহমদ স্বপরিবারে কানাডায় অভিবাসী হন।

অন্যান্য ইমিগ্রান্টদের মতো তাকেও মেধা এ শ্রম কাজে লাগিয়ে প্রতিষ্ঠা পেতে হয়েছে। নিজ প্রতিষ্ঠা কিংবা সাফল্যে থেমে ছিলেন না তিনি। সমমনাদের নিয়ে কমিউনিটির উন্নয়নে এবং নবাগত ইমিগ্রান্টদের সহায়তায় কাজ শুরু করেন। ২০০৩ সালে গড়ে তোলেন বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস- বিসিএস নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিসিএস এখন বাংলাদেশি কমিউনিটির অনন্য একটি সংগঠনে পরিণত হয়েছে।

প্রতিক্রিয়া জানতে চাইলে প্রচারবিমুখ মোস্তাক আহমদ বলেন, কোনও কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে আমি কখনো কিছু করিনি। বিবেকের তাড়না আর সামাজিক দায়বদ্ধতার কারণেই সবসময় কমিউনিটির উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। উল্লেখ্য যে, মোস্তাক আহমদ প্রথম বাংলাদেশি কানাডিয়ান, যিনি `বেস্ট টুয়েনটি ফাইভ ইমিগ্রান্টস’ নির্বাচিত হলেন। নতুন ব্লগ খুল্লাম পরামর্শ আবশ্যক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।