লিখি সবিনয়ে জানাচ্ছি যে একুশে গ্রন্থমেলা ২০১৩ তে ১০০ তম গল্প ও অদৃশ্য মানব নামে আমার নতুন বই প্রকাশিত হয়েছে। গত দু'বছর কবিতার বই আসার পর এটি আমার প্রথম গল্পগ্রন্থ। মেলায় পাওয়া যাচ্ছে শ্রাবণ প্রকাশনীতে (স্টলটি বাংলা একাডেমীর ক্যাফেটেরিয়ার ঠিক পাশে)
মোট ১৭ টি ছোট গল্প সঙ্কলিত হয়েছে এতে। গল্পগুলো নানান সময় ব্লগে প্রকাশিত হলেও ছাপানোর আগে অনেক বেশি পরিবর্তন এসেছে।
বইটি ১০০ গ্রাম কাগজে মুদ্রিত।
মোট পৃষ্ঠা সংখ্যা ১০৪, আর মূল্য ১৫০ টাকা। বইটির প্রচ্ছদের জন্য চিত্রশিল্পী শারমীন হক সঙ্গীতার কাছে কৃতজ্ঞ।
-
আবারও এক নজরে:
নাম: ১০০ তম গল্প ও অদৃশ্য মানব
লেখক: স্বদেশ হাসনাইন
প্রকাশক: শ্রাবণ প্রকাশনী
প্রচ্ছদ: শারমীন হক সঙ্গীতা
গল্প সংখ্যা: ১৭
পৃষ্ঠা: ১০৪
বাঁধাই: ফোল্ডেড পেপারব্যাক।
মূল্য: ১৫০ টাকা মাত্র
বইটির নিয়ে পাঠকের মন্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায়।
--
ড্রাফট ১.০ / বইটি উৎসর্গ করা হয়েছে প্রচারবিমুখ একজন মানুষকে যার কাছে অনেক ঋণ।
আমার পূর্বপ্রকাশিত গ্রন্থসমূহ
১. দোতলার মানুষ (২০১১) - বিদ্যাপ্রকাশ
২. একজন স্বদেশ চলে গেলে কার কি আসে যায় (২০১২) - ভনে প্রকাশনী
আপডেট:
বইটা আজ থেকে অনলাইনে রকমারী ডট কমে পাওয়া যাচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।