যোদ্ধা, যুদ্ধ ছাড়া কিছুই বুঝি না
লঞ্চডুবিতে তোরঙ্গ ভাসিয়া যাওয়ার পর একটা ছাগল জুটলো কপালে। সারাদিন সে ও আমি বিচ্ছিন্ন থাকি। সন্ধ্যার পর একত্র হই। তখন আমি সাকুরায় যাই। কারণ আমার ইষদ পাগলাপানি প্রীতি আছে।
আমি ছাগলের দড়ি সহকারে হাটতে হাটতে সাকুরা যাই। কখনও ছাগল আমার আগে, কখনও আমি ছাগলের আগে। কোরবানীর সময় না বলে কেউ প্রশ্ন তোলে না তার সম্ভাব্য দাম নিয়ে। এইভাবেই চলছে কিছুদিন। সাকুরার ফরিদকে ৫০টাকা বখশিশ দিতে হয় রোজ।
সে আমার ছাগলটা দেখে রাখে। তা দেখিয়া সাইফুল বলে মামা এইটা ঠিক না। ছাগলরে বন্ধ জায়গায় রাখা উচিত না। তারে চড়াইতে দেন। কাছেই আজিজ সুপার মার্কেট আছে।
কাটাবনও আছে। তবে দুই জায়গার ঘাস দুইরকম। কাটাবনপন্থীদের মগজ নিয়া আমার সন্দেহ আছে বরাবরই। আমার পক্ষপাত আজিজ সুপার। এইখানকার ঘাস পুষ্ঠিকর মালুম হয় ইদানিং।
এই ব্যাপারে অভিজ্ঞ কেউ পরামর্শ দেবেন আমাকে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।