কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
তুমিই কেবলা প্রভু তুমি মনজিল
তব পানে সিধা হয়ে আছে মম দিল
বায়তে মোকাদ্দাস আর কাবা-ঘর
দিশাহীন বিশ্বাসে জেগে ওঠা চর।
দেশ-কালে দিক ভেদে খুঁজিনি কোথাও
দু'জনের এক নাম চিরায়ত 'তাও'।
এক হয়ে মিলেজুলে সমভাবে আছি
কে জানে কে মৌচাক কেবা মৌমাছি?
দিক আর চিহ্নের ফাঁদপাতা ভবে
দিশা খুঁজে খাবি খায় জীব-জড় সবে।
যেদিকে ফিরাই এই বান্দার মুখ
সেদিকেই তুমি আছো জগত জানুক।
কোথায় ঊর্ধ্ব-অধ-পুব-পশ্চিম?
দিকহীন দিকে হাসে আরশে আজিম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।