আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের দরখাস্ত



বরাবর মাইয়া ( যাহাদের সিটখানা আজো খালি আছে) পাড়া......... জেলা......... দেশ......... বিষয় ঃ ভালোবাসা করার জন্য আবেদন। জনাবা, বিনীত নিবেদন এই যে, আমি একজন সুদর্শন, অতি সাহসী এবং সেই সাথে বিনয়ী একজন ছেলে। আমার প্রেমের সিট এখনো পর্যন্ত খালি পড়িয়া রহিয়াছে। যদিওবা কয়েকবার তা পূরণ হইতে ধরিয়া ছিল, কিন্তু বিভিন্ন সমস্যার কারনে তাহা আর পূরণ হয় নাই। এখনো সেই খালি পড়িয়া রহিয়াছে।

আপনাকে দেখিয়াই আমার পরাণের ভিতরটাতে কয়েকবার মোচর অনুভব করিয়াছি। আপনার সাথে বিশেষ ভাবে ভালোবাসা করিতে চাই। অতএব, জনাবার কাছে সবিনয় নিবেদন এই যে, আপনার সিট খালি থাকিলে এবং আমার লগে বিশেষ ভাবে ভালোবাসাবাসি করিতে চাহিলে অতি শীঘ্রই আমার মুবাইল নম্বরে একখান মেসেজ দিয়া অবগত করিতে জনাবার মর্জি হয়। তারিখঃ ১৮-০৫-০৯ বিনীত নিবেদক ভালোবাসা-বাসি পাগলা পুনশ্চঃ প্রেম করিতে ইচ্ছা হইতাছে খুব। সিটখালি পাবলিক নাই, প্রেমও হয় না।

অধরা প্রেম ধরার এই বিশেষ ব্যবস্থায় কেউ যদি স্বেচ্ছায় ধরা দেন তাহলে আমার বিশেষ বলার কিছু নাই। প্রেম করিবই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.