কেবলই নিজেকে খুঁজছি
'মডারেটরদের প্রতি অনুরোধ.....একটি মানবিক আবেদন' শিরোনামে গতকাল থেকে মডারেটরদের কাছে এই অনুরোধ জানিয়ে আসছি। আমার সঙ্গে সহমত প্রকাশ করেছেন অনেকই। কোন লাভ হয়নি। হয়তোবা মডারেটররা বাংলাদেশের নাট্যাঙ্গনের আলোর যাদুকরকে অলোয় দেখার ব্যাপারে ততটা আগ্রহী না। তবে ব্লগারদের কাছে আমি কৃতজ্ঞ।
তারা সাড়া দিয়েছেন। এরই মধ্যে আবু সাঈদ নামে একজন রক্ত দেবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আগ্রহী ব্লগার এবং আলোক পরিকল্পক ঠান্ডু রায়হানের শুভাকাঙ্ক্ষীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আজ সকালে ঠান্ডু ভাইয়ের ওপেন হার্ট সার্জারী করার কথা ছিল। সার্জারী করা সম্ভব হয়নি কারণ, ঠান্ডু ভাইয়ের কিডনীতেও সমস্যা। ডাক্তাররা সার্জারীর ব্যাপারটা তাঁর পরিবারের ওপর ছেড়ে দিয়েছেন।
এ বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে রক্ত রেডি রাখতে হবে। ঠান্ডু ভাইয়ের রক্তের গ্রুপ-বি নেগেটিভ। যাদের রক্তের গ্রুপ বি নেগেটিভ এবং রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি যোগাযোগ করার জন্য। মডারেটরদের কাছে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি পোষ্টটি স্টিকি করা যায় কিনা ভেবে দেখুন।
যোগাযোগ: ০১৭১৭-৪৭৭৫৩৭
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।