যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।
প্রথমে একটা কথা বলে নি। পোস্টটা দেখে প্রথমেই আপনারা মাইনাস বাটনের দিকে হাত বাড়াইয়েন না। আগে পুরাটা পড়েন, তারপর যা ইচ্ছা করবেন।
আজকে দুপুর বেলা আজিমপুর থেকে বাসার দিকে আসতেছিলাম।
উঠলাম একটা গেটলক বাসে। কিন্তু দিনটা আজ প্রথম থেকেই মন্দ ছিল। গেটলক বাসে বাসায় পৌছাতে সময় নিল লোকাল বাসের চেয়েও বেশী। মেজাজটা কেমন লাগে বলেন তো দেখি। খারাপ অতোটা লাগতোনা, যদিনা ভাড়া ১৫ টাকা না নিতো।
যাই হোক, সেসব কথা থাক, আসল কথায় আসি।
বাসে উঠার পর সামনের দিকেই বসলাম। ড্রাইভারের সামনের কাচে উপরের দিকে একটা পোস্টার দেখতে পেলাম। আপনারা জানেনই তো বাসে কি ধরণের পোস্টার সচরাচর দেখা যায়।
তো যাই হোক, পোস্টার টার শিরোনাম ছিল কোরিয়ান হারবাল।
পুরোটা ছিল এরকম::
কোরিয়ান হারবাল
জটিল ও কঠিন রোগের চিকিৱসা করা হয়।
.........এ অক্ষমতা, ...........সমস্যা, অর্শ (পাইলস্),
HBs(Ag)+VE, প্রভৃতি রোগের সুচিকিৱসা দেওয়া হয়।
ঠিকানা:....................................(ঠিকানা টা মনে নেই)
ফোন:
বি:দ্র: পরিবহন শ্রমিকদের সাথে ভাল আচরণ করুন। তাদের ন্যায্য ভাড়া পরিশোধ করুন।
ব্যাপারটা হইতেছে, এখানে দুটি সমস্যার সমাধান আমি চেষ্টা করেও করতে পারলাম না।
তা হল, “”জটিল ও কঠিন রোগের চিকিৱসা করা হয়। “” এটার মানে কি? (জটিল রোগ কোনটা আর কঠিন রোগ কোনটা)
আর “”HBs(Ag)+VE”” এ বিষয়টা কি???
ব্যাপারটা তেমন গুরুতর কিছু নয়। উত্তর দেয়া আপনাদের ইচ্ছা। আমাকে এ পোস্ট নিয়ে যা খুশি আপনারা বলতে পারেন।
কিন্তু বাসে যখন দেখি এসবের দিকে ছোট ছোট ছেলেমেয়েরা তাকিয়ে আছে, তখন খুব খারাপ লাগে।
এখন যা ইচ্ছা আপনারা করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।