আমাদের কথা খুঁজে নিন

   

শরীয়তপুরে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেপ্তার

সোমবার গভীর রাতে শহরের চৌরঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন শরীয়তপুর জেলা তারেক পরিষদের আহ্বায়ক তারিকুল ইসলাম তারেক, পৌর ছাত্রদল সভাপতি জাহিদ হাসান মান্নান, ছাত্রদলকর্মী ওবায়েদুর রহমান ও সোহাগ।
গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সুব্রত সাহা জানান, গত ১৯ মে ১৮ দলীয় জোটের হরতালে ধানুকা স্টেডিয়ামের সামনে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে পিকেটিং হয়।
এ ঘটনায় পালং থানায় বিএনপির অজ্ঞাত পরিচয় নেতাকর্মীদের আসামি করে একটি মামলা হয়।
এ মামলায় এদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.