আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাথে তোমরা খেলা দেখতে যাইবা

তুইলা আছাড় দিতে মন চায়

এই ব্লগে আসছি কয়দিন হইল। এরই মধ্যে তোমাদের অনেককে ভালো লাগসে আমার। আসলেই তোমরা অনেক ভালো। কিন্তু তোমাদের মধ্যে কিছুকিছু মানুষ আছে যারা খারাপ। ওদের উল্টাপুল্টা কাজ দেখলে আমার মাথা ঠিক থাকে না।

তখন খালি তুইলা আছাড় দিতে মন চায়। কিন্তু আমি কাউরে আছাড় দেই না। আমি খালি ভয় দেখাই। আসলে তোমরা আমাকে যা মনে করো আমি আসলে তা না। আমি আসলে হিংস্র না।

আসলে আমার দেহটাই এত বড়। কিন্তু মনটা মানুষের চেও ভালো। গতকাল আমি খুব খুশি হইসি। কিজন্য জানো? বাংলাদেশ দল জিতসে। ইচ্ছা হচ্ছিল ওদের সবাইকে আমার ঘাড়ে বসাইয়া বাড়িতে পৌছাইয়া দেই।

কিন্তু খেলা শেষ হতে না হতেই দেখি অনেক পুলিশ ওদের একটা বাসে তুইলা দিলো। আমার আবার পুলিশ ভালো লাগে না। ফাইনাল খেলা আমি দেখতে যাবো। আমি তো আবার ষ্টেডিয়ামের বাহিরে বইসা খেলা দেখি। বাহির থেকেই আমি মাঠের ভিতরে সব দেখতে পাই।

তোমরা কেউ যাইবা আমার সাথে খেলা দেখতে। আমার ঘাড়ে বইসা খেলা দেখতে পারবা। তোমাদের মধ্যে ভালো মানুষগুলারে আমি আমার সাথে নিমু। খারাপরা কেউ আসবানা। তখন আমার মাথা খারাপ হইয়া যায় ------------- তুইলা আছাড় দিতে মন চায়


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.