আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ ভিসতায় 'স্লিপ' অপশনকে কিভাবে 'সাটডাউন' এ পরিবর্তন করবেন

যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....
সম্প্রতি আমার ছোটবোন একটা ল্যাপি গিফট পেয়েছে ডিফল্ট উইন্ডোজ ভিসতা ইন্স্টল করা। তো সেখানে 'সাটডাউন' ডায়লগ বক্সে 'স্লিপ' লেখা দেখে তো ওর মাথা গরম হয়ে গেছে। আমাকে ডেকে পাঠালো ঠিক করে দিতে। আমি নেট ঘেটে এর সমাধান বের করে 'সাটডাউন' লেখাটা বসিয়ে দিলাম। কিভাবে সেটা নীচে দেখুন: ১. কন্ট্রোল পেনেলে গিয়ে 'পাওয়ার অপশনস' ওপেন করুন।

বাঁ পাশের কলামের 'চেন্জ হোয়েন দা কম্পিউটার স্লিপস' এ ক্লিক করুন। নতুন উইন্ডতে 'চেন্জ এডভান্স পাওয়ার সেটিংস' এ ক্লিক করলে এডভান্স পাওয়ার সেটিংস বক্স আসবে। এখানে 'পাওয়ার বাটন এন্ড লিড' এক্সপান্ড করুন। ২. এবার স্টার্ট মেনু পাওয়ার বাটন এক্সপান্ড করলে আপনি নীচের সেটিংস দেখতে পাবেন: On battery : Sleep Plugged in : Sleep দুটোরই 'Sleep' এ ক্লিক করলে যে ড্রপডাউন বক্স আসবে সেখানে 'সাটডাউন' সিলেক্ট করুন। এখন দেখাবে On battery : Shut down Plugged in : Shut down ৩. ওকে বাটনে ক্লিক করুন।

টপ রাইট কর্ণারের ক্রস বাটনে ক্লিক করে সব অপেন বক্স বন্ধ করে দিন। স্টার্ট এ গিয়ে সাটডাউনে ক্লিক করলেই দেখবেন যে 'স্লিপ' বদলে গিয়ে সেখানে 'সাটডাউন' লেখা দেখাচ্ছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.