আমাদের কথা খুঁজে নিন

   

পুরী ভ্রমন-৪

পূর্ণম

চিলকা হ্রদ ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল এই হ্রদটি উড়িষ্যায় এবং এর আয়তন প্রায় ১১৬০ স্কয়ার কিমি। হ্রদটি এতোটাই বড় যে এটা তিনটি জেলা জুড়ে রয়েছে। এই নোনা জলাশয়টির গভীরতা ৬-৭ ফুট। উড়িষ্যা সরকার কিছুদিন আগে এখানে ডলফিন চাষের প্রকল্প শুরু করেছেন। নৌকোবিহারে এখানকার ডলফিন গুলোকে দেখতে পাওয়া যায়।

নৌকোবিহারে রয়েছে ১৬ কিমি ভ্রমন। পুরো চিলকায় রয়েছে ১৫০টি ডলফিন (একটি সার্ভে প্রাপ্ত তথ্য)। এখানকার সবথেকে মনোরম দৃশ্য হল সি মাউথ বা মোহনা বা চিলকা ও সমুদ্রের মিলনস্থল। গাঢ় নীল এই অঞ্চলটি সকলকে আকৃষ্ট করে। প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন।

পাশাপাশি রয়েছে ঝাউবন। এই চিলকায় প্রচুর পরিমানে চিংড়ি মাছ উৎপাদন হ্য় যা এখানকার মানুষের আয়ের মূল উৎস।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।