পূর্ণম
পুরীর সমুদ্রে লাইফ-গার্ড
যার ছবি দেখছেন ইনি হলেন পুরীর সমুদ্র সৈকতের একজন লাইফ গার্ড। বয়স ৬৩ বছর। গুরু দায়িত্ব হাতে নিলেও তার সেদিকে নজর খুব কমই থাকে। বিচে সারাদিন একটি ত্রিপল খাটিয়ে চারটি চেয়ার পেতে ব্যবসা করেন। চেয়ারে বসলে ঘন্টায় ১০ টাকা করে তাকে দিতে হয়।
টাকা পাওয়ার সাথে সাথে তিনি চলে যান মাল (মদ) খেতে। চেয়ারে বসে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেন। এভাবেই তার দিন কাটে।
তিনি ৩৮ বছর আগে পূরীতে এসেছিলেন মাদ্রাজ থেকে এবং তখন থেকে এখানেই আছেন। তার এক পুত্র রয়েছে এবং সেও একই কাজে নিয়োজিত(লাইফ গার্ড)।
সে একটি টিউব নিয়ে স্নানরত মানুষদের ঘোরান সমুদ্রে। ঘন্টায় ২৫ টাকা। স্ত্রী রয়েছেন যিনি সমুদ্রের তীরে মুক্তা, পাথরের দোকান করেন সন্ধ্যার সময়। এভাবেই চলে তার সংসার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।