আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়োজন সহনশীল গণতন্ত্র

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

সামহোয়ার ইন ব্লগে বিভিন্ন জনের উদ্ভট বক্তব্য দেখে এক রকম বিরক্তই লাগল। তাই ঠিক করলাম নিজে সময় সুযোগ পেলে লেখালেখি করব। আমাদের কে বুঝতে হবে বাংলাদেশের মানুষ কি চায়। সবাই নিশ্চয়ই একই মতবাদে বিশ্বাসী নয়। তবে বিশ্বাস করি সবাই দেশপ্রেমিক অন্তত দেশের সাধারণ জনগণ।

তাই সকল রাজনিতিক বিতর্কের উর্দ্ধে হচ্ছে বাংলাদেশের স্বার্থ ও জনগণরে কল্যাণ। এ ক্ষেত্রে কেবলই আবেগী না হয়ে বাস্তবতাকেও গুরুত্ব দেওয়া উচিত। জনগণ যাদের কে নির্বাচিত করে পাঠায় তাদের কর্মকান্ড নিয়ে আলোচনা হওয়া উচিত যে তারা কতটুকুন কর্মকান্ড দেশ ও তার সংশ্লিষ্ট এলাকার উপকার করেছেন। দেশে এখন দীর্ঘকাল ধরে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে এবং অধীর আগ্রহে ১৮/১২/২০০৮ ইং এর জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের এই নির্বাচন অত্যন্ত গুরুত্ব পূর্ণ।

আমাদের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি, সমাজের শান্তি-শৃঙ্খলা, নাগরিক অধিকার (খাদ্য-বস্ত্র-আবাসন-চিকিৎসা-নিরাপত্তা-সুবিচার) নিশ্চিত করণ কতটুকুন অগ্রসর হবে তা অতীব গুরুত্ব পূর্ণ। আশা করি এ সংক্রান্ত বিষয়ে সকলের নিকট হতে লিখিত বক্তব্য ও মতামত পাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.