আমাদের কথা খুঁজে নিন

   

ঝুঁকিপূর্ণ মজিলা ফায়ারফক্সকে ঝুঁকিহীন করে নিন। রক্ষা করুন আপনার জিমেইল, ইয়াহু, ফেসবুক; এমনকি সা.ইন ব্লগকেও

I realized it doesn't really matter whether I exist or not.

মজিলা ফায়ারফক্সকে আমরা সবাই নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত ভাল জানি যার কারণে ইন্টারনেট এক্সপ্লোরারে ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। ঘরে নিজের কম্পিউটারে ব্যবহার করলে মজিলা ফায়ারফক্সকেও সাজিয়ে নেয়া যায় বাংলার জন্য। আর আপনি যদি একবার ফায়ারফক্সকে বাংলার জন্য সাজাতে পারেন, তাহলে দেখবেন ইন্টারনেট এক্সপ্লোরার আপনার আর ভাল লাগবে না। তবে ফায়ারফক্স নিয়ে প্রায়ই আমি একটি সমস্যায় পড়ি। সেটা হচ্ছে, যখন আমি সাইবার ক্যাফে কিংবা পাবলিক কম্পিউটার ব্যবহার করি।

ধরুণ, আপনি পাবলিক কম্পিউটারে জিমেইল, ইয়াহু, ফেসবুক কিংবা এজাতীয় গুরুত্বপূর্ণ কোন সাইটে লগইন করে আছেন। এমন সময় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে আপনি হয়তো বিদ্যুৎ আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না। এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কি জানেন যখন বিদ্যুৎ আসবে, তখন যেই ঐ কম্পিউটারটি ব্যবহার করে সর্বপ্রথম মজিলা ফায়ারফক্স ব্যবহার করবে, তখন তাকে সর্বশেষ সেশন রিস্টোর করার সুবিধা দেয়া হবে? এবং রিস্টোর লাস্ট সেশনে ক্লিক করলে সেই ব্যবহারকারী সরাসরি আপনার জিমেইল, ইয়াহু, ফেসবুক ইত্যাদি যেখানে যেখানে লগইন অবস্থায় ছিলেন, সেখানে সেখানে সরাসরি এক্সেস পেয়ে যাবেন। কল্পনা করতে পারছেন ব্যাপারটি কতটা বিপজ্জনক? আমি সবসময়ই সাইবার ক্যাফে থেকে ইন্টারনেট ব্যবহার করি বলে এই সমস্যাটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম।

অবশেষে সমাধান পেলাম। আপনাদের সবার সাথে শেয়ার করছি। নিজের নিরাপত্তার স্বার্থে নিচের কাজটি করুন। মজিলা ফায়ারফক্সের এই সিস্টেমটির নাম হচ্ছে ক্র্যাশ রিকোভারি। যেহেতু বিদ্যুৎ চলে যাওয়ায় সিস্টেম, পাওয়ার সবই ক্র্যাশ করেছিল, তাই পরবর্তীতে মজিলা রান করালে ক্র্যাশ রিকভার করার জন্যই এই সার্ভিসটি যুক্ত করা হয়।

আপনি চাইলেই এই ক্র্যাশ রিকোভারি বন্ধ করে দিতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে, সেটা হলোঃ প্রথমে মজিলার অ্যাড্রেস বারে লিখুন about:config এবং এন্টার চাপুন। একটি বার্তা আসবে, সেখানে I'll be careful, I promise বাটনে ক্লিক করুন। এরপর দেখবেন ট্যাববারের নিচে ফিল্টার নামে আরেকটি বক্স আসবে। আপনার কাজ হবে সেখানে সতর্কতার সাথে নিচের লাইনটি লিখা।

browser.sessionstore.resume_from_crash তারপর সেই লাইনটি প্রদর্শিত হবে নিচে। লক্ষ্য করে দেখুন সেখানে ভ্যালু দেয়া আছে True। এই ট্রু লেখাটির উপর ডবল ক্লিক করলে এটি False এ রূপান্তরিত হয়ে যাবে। তারপর ঐ ট্যাবটি বন্ধ করুন। সবচেয়ে ভাল হবে প্রতিবার ব্রাউজ করার আগে সাইবার ক্যাফে থেকে এভাবে ক্র্যাশ রিকভারি বন্ধ করে নেয়া।

এতে Unauthorized use থেকে বেঁচে যাবে আপনার জিমেইল, ইয়াহু, ফেসবুক বা অন্যান্য গুরুত্বপূর্ণ সাইটের একাউন্ট, এমনকি সামহোয়্যার ইন ব্লগও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.