আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com
গত কাল ঠিক করলাম দেশে যাব, হিসাব করে দেখলাম ২০শে আগস্ট ফিরে আসতে হবে... তাই রওনা হলাম ট্রাভেল এজেন্টের অফিসে.. প্রথমে গেলাম
মালেয়েশিয়ান এয়ারে:- কেএল সেন্টালে অফিস আছে...গেলাম সেখানে...টোকেন নিয়া বসে আছে ৯ জনের পরে আমার নম্বার.... জিঙ্গাসা করলাম দাম বল্লল ২২৫০রিংগিত.৬মাস ভ্যালিডিটি.. একটু বেশি আমার জন্য.. চিন্তা করলাম বাংলাদেশ বিমানে খরচ কম হবে.. জিএমজি ও নাকি আছে এখন..
গেলাম এক ট্রাভেল এজেন্সিতে...তারা বল্লেন যে জিএমজি বন্ধ ... তারা বলল যে তারা এখন রিটান টিকিট ইসু করতে পারছে না... সোম বারে টাকা দিয়ে গেলে তারা দুই দিনে ব্যবস্থা করে দেবে..দাম ১৬৫০রিংগিত...কিন্তু দশ দিন আগেও এই টিকিটের দাম ছিলো ১০০রিংগিত কম
আমার ২০শে আগাস্ট ফিরে আসতে হবে...তার পর দুবাই>>
আজ আবার গেলাম কোতোরায়া এলাকায় এক ট্রাভেল এজেস্সিতে ... তারাও একই কথা বললো ...যে তারা চেস্টা করবে ৫তারিখের টিকিট দিবার দাম ১৬৭০ রিংগিত... কারন বাংলাদেশ বিমান অফিস সময় মতন উত্তর দেয়না...কিছু টাকা এডভান্স দিয়ে এলাম...তারা আগামী কাল জানাবেন কবে যেতে পারবো..
আমাদের বিমানের সাভি`সের যেই অবস্থা .. কদিন পরে দেখা যাবে দেশি ট্রাভেল এজেন্টরাই অন্য বিমানে ভ্রমনের জন্য উপদেশ দেবে যাত্রিদের
আশা করছি ৫ বা ৬ই আগস্টে উড়াল দিতে পারবো.. প্রায় ২বছর পরে যাচ্ছে দেশে যাচ্ছি ..কতদিন মা কে দেখিনা..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।