মাঝি যখন বৈঠায় টান দেয় তখন তার হাতের পেশি 'নাও চাই নাও চাই' বলে চিৎকার করে। নৌকা চালিয়ে দেখেছি আমার পেশিও ভাটিয়ালী গান গায়, যে গান দিয়েছে সুর কোন গাঙচিল পাখি।
নদীর জলের সঙ্গে মিশে যায় ঘাম। আবার জেলেনির চোখের জলে বেড়ে উঠে নদীর শরীর। এমন হলে এই দুই জল একদিন হবে জলোচ্ছ্বাস আর ভেসে যাবে সমস্ত শহর-নগর-বাংলাদেশ। সে নদীতে মাঝি হবো আর মাল্লা হবে সেই জেলে আর জেলেনি আমার।
জল তো নোনা হয় মাঝিদের ঘামে। প্রতি বছর কত ট্রলার যে ইলিশ মৌসুমে ডুবে যায়; সাথে যায় হাজার হাজার জেলে। জেলের শরীরে বেড়ে উঠে মাছ আর সে মাছ কারা খায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।