জি মিডিয়া ব্যুরো জানায়, ৩০ বছর বয়সী ওই অভিনেতা ‘বারফি!’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায় আকাশচুম্বি সাফল্য অর্জনের পর তার পরবর্তী সিনেমা ‘বেশরম’ও যেন একই জনপ্রিয়তা পায় তার জন্য প্রতিটি বিষয়ই নিশ্চিত করছেন। খানদের সিনেমা ভারতের যতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার চেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে ‘বেশরম’ মুক্তির পরিকল্পনা করছেন রণবীর।
এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, বলিউডে নিজেকে এক নম্বর অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছেন রণবীর কাপুর। তবে সালমান খানের জনপ্রিয়তা, শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার রেকর্ড এবং আমির খানের বহু প্রতীক্ষিত ‘ধুম থ্রি’ সব মিলিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাকে। তবে সকল প্রতিবন্ধকতা এড়িয়ে নিজের সিনেমাকে জনপ্রিয় করে তোলার চূড়ান্ত চেষ্টা করছেন তিনি।
অন্যদিকে চলচ্চিত্র ব্যবসা বিশারদ ভাজির সিং বলেন, “রণবীরের ‘রকস্টার’, ‘বারফি!’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ধারা দেখে বোঝা যায় তিনি প্রতিনিয়ত উন্নতি করছেন। তার জনপ্রিয়তা দেখে মনে হয় খানদের টক্কর দেওয়ার মতো যদি কেউ থেকে থাকে তবে তিনি হলেন রণবীর। আর খুব সহজেই ৪ হাজার প্রেক্ষাগৃহে একযোগে তিনি তার সিনেমা মুক্তি দিতে পারবেন।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।