© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
প্রায় বছর খানেক ধরে ব্যবহারের পর ল্যাপটপের সিস্টেম রিস্টোর করলাম। আমার ডেলের Inspiron সিরিজে বুটিং এর সময় কন্ট্রোল কী চেপে ধরে F11 চাপলেই দশ মিনিটে একদম আনকোরা নতুন হয়ে যায় সিস্টেম। দিনের পর দিন ধরে জমে ওঠা ফাইল পত্র এটা সেটা সব ধুয়ে মুছে একদম সাফ। পুরো নতুন করে আবার শুরু করা..... ভাবছি মানুষের জীবন যদি রিষ্টোর যেত! কেমন হতো?
যাই হোক, পোস্টের মূল উদ্দেশ্য আঁতলামী নয়... অনেকদিন ব্যবহারের পর হটাৎ মনে হলো কাসপারস্কাই বাতিল ঘোষনা করি... যেহেতু সিস্টেম রিস্টোর করেছি, সেহেতু পুনরায় কাসপারস্কাই সেটাপ না দিয়ে ডাউনলো করলাম এভিজি ৮... সেটাপ ব্যবহার করছি আজকে সকাল থেকে... কিছু ভাইরাস যুক্ত হার্ডড্রাইভ ও পেন ড্রাইভ চেক করে দেখলাম। ওয়েব ফিচারগুলেও দেখলাম.... আমি মুগ্ধ!
এভিজির এই নতুন ভার্সনটি এন্টি ভাইরাস, এন্টি স্পাইওয়্যার, ই-মেইল স্ক্যানার, লিংক স্ক্যানার, রেসিডেন্ট শিল্ড ইত্যাদি ইত্যাদি সব দরকারী টুল সহকারে সেটাপ হয়।
কোন টুলটার কি কাজ তা নিয়ে দু'এক লাইন বলে ফেলি-
এন্টিভাইরাস: এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এভিজির এই ফ্রি এন্টি ভাইরাসটি ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান থেকে আপনাকে সুরক্ষা দিতে সক্ষম। প্রতি সপ্তাহে ওয়েব থেকে আপডেট করে নিলে আপনি মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন।
এন্টি স্প্যাইওয়্যার: যারা এখন পর্যন্ত এন্টি স্পাইওয়্যার ব্যবহার করেননি, তারা হয়তো পিসি কেন স্লো'', পাসওয়্যারর্ড কিভাবে হ্যাক হলো'', এই প্রোগ্রামতো আমি সেটাপ করিনি.. কিভাবে আসলো' টাইপ প্রশ্ন নিয়ে ঘুড়ে বেড়িয়েছেন অনেক। তাদের কে কিছুটা স্বস্তি দিতে পারে এন্টি স্পাইওয়্যার।
আর যারা ব্যবহার করেছেন, তাদের অনেকেই হয়তো কোন থার্ড পার্টি অপরিচিত টুল ব্যবহার করতে গিয়ে উলটো সিস্টেমের বারোটা বাজিয়েছেন বা হ্যাক হয়ে গিয়েছেন.... এরকম সবার জন্যই এভিজির এই ভার্সনটি কাজের। নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
ই-মেইল স্ক্যানার: যারা ডেক্সটপ মেইল ক্লায়েন্ট ব্যবহার করেন, তাদের পিসিতে ভাইরাস সহজেই ঢুকে পড়তে পারে। (যারা পপ মেইল ব্যবহার করতে জানেন না, তারা অপেক্ষা করুন... ওয়েবে না গিয়ে মেইল পড়ার পদ্ধতি নিয়ে দু'একদিনের ভেতরেই লেখার ইচ্ছে রয়েছে)। পপ মেইলে আসা ভাইরাসগুলোকে সাইজ করতেই ই-মেইল স্ক্যানার।
লিংক স্ক্যানার: ইদানিং হ্যাকার ও ভাইরাস মেকাররা ওয়েব সাইটের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দিয়ে খুব জ্বালাচ্ছে। আপনি হয়তো গুগলে সার্চ দিয়ে একটি ওয়েব পেলেন যা আপাত দৃষ্টিতে খুবই সাদামাটা বা কাজের সাইট। কিন্তু সাইটের অভ্যন্তরে রয়েছে আপনার পিসির জন্য ক্ষতিকর সব বস্তু। এসব সাইট ভিজিট করার সাথে সাথে আপনি আক্রান্ত হতে পারেন। এইসব আক্রমন থেকে রক্ষার জন্যই এভিজি লিংক স্ক্যানার।
সাইট ভিজিট করার আগে এভিজি চেক করে নিবে সাইটটি বিপদজনক কিনা। সুতরাং ওয়েবে আপনার নিরাপত্তা আরো সুদৃঢ় হলো।
রেসিডেন্ট শিল্ড: প্রায় সব এন্টি ভাইরাসেই এটি আছে। আপনি যখন কাজ করে যাচ্ছেন তখন সে আপনার ওপেন করা ফাইলগুলো প্রয়োজন মাফিক স্ক্যান করে দেখে নিবে ভাইরাস আছে কিনা। থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দায়িত্ব এটি পালন করবে।
অপশনে গিয়ে কাস্টমাইজ করে এটিকে আরো সুসংহত করতে পারবেন।
আপডেট ম্যানেজার: প্রয়োজনীয় আপডেটগুলো এর তত্ত্বাবধানেই সম্পন্ন হয়... সরাসরি ওয়েব থেকে বা ডেফিনেশন ফাইল ফ্লাশ ড্রাইভে করে নিয়ে আপনি আপডেট করতে পারেন।
বিনামূল্যে ও অনেক ফিচার সমৃদ্ধ এন্টি ভাইরাস হিসেবে এভিজি পুরো বিশ্বে এখন টপ ফেবারিট। আগের ভার্সনগুলো তেমন একটা কাজের না হলেও নতুন এই ভার্সনটার উপরে ভরসা করা যায়। ব্যবহার করে দেখতে পারেন।
ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।