আমাদের কথা খুঁজে নিন

   

ট্রান্সমিশন রুমে পরকীয়া

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
বিকেলে অফিস ছুটির পর বিদ্যুৎ বেগে সবাই বাড়ি ফিরে, পার্কিং লটটা ফাঁকা হয়ে যায় নিমিষেই! আমি দরজায় দাড়িয়ে প্রতিদিন ব্যকুল হয়ে মানুষের সংসারে ফেরা দেখি! গৃষ্মে এখানে বেলা ডোবে এখন দেরীতে- সন্ধ্যায় রয়টারের আর কোন নতুন ফীড আসবে না, পৃথিবীর পুরোনো বোমাবাজী'র খবর গুলোই রিপিট হবে এ বেলায়! দূর ফ্রী ওয়েতে ক্রুজ কন্ট্রোল স্বয়ংক্রীয় মানুষ নিয়ম করে ফিরে যায় বাড়ী, প্রতি দিন। তাহাদের মতো সংসার আমায় ও কি টানে! ট্রান্সমিশন রুম ছেড়ে বাইরে পা ফেলতেই দেখি সংসারকে চুলোয় দিয়ে তুমি বেরিয়ে গেছ বাচ্চা দুটোকে সাথে করে! 'ভালোবাসা' অদ্ভুত এক অনুভব! ভালোবেসে মানুষ ঘর বাঁধে, ঘর ছাড়ে!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।