Digital Bangladesh Warriors - fb.com/openbd
গার্মেন্টস এলাকায় গুজব রোধে গার্মেন্টস শ্রমীকদের মালিকানায় ও পরিচালনায় ১০০টা এফএম রেডিও ট্রান্সমিশন লাইসেন্স দেওয়া হউক। কারন-
এক স্ট্যাটাস বলছে, গার্মেন্টস শ্রমীকদের প্রত্যেকের হাতে মোবাইলফোন সেট থাকার পরও গুজব, সামান্য গুজবে শত কোটি টাকার ভাংচুর ??? হা হা হা। কি বলেন এই সব? শোনেন আপনাদের দেশে টেলিকম মন্ত্রকে বিশাল ঘাপলা আছে। বলেন তো, আপনাদের দেশে কি সড়ক দুর্ঘটনা হঠাৎ বেড়ে গ্যাছে ? হ্যাঁ হলে, আপনারা একটি ছাগলের দেশ।
গার্মেন্টসের এই ক্ষতির টাকা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের কাছে দাবি করুন।
সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার স্বজন এই মন্ত্রনালয় ঘেড়াও করুন, আপনাদের মাথায় বিষয়টি না ঢুকলেও কারন ওখানে।
গুজবের শত্রু নেটওয়ার্ক। আর গার্মেন্টসের মত ক্লাস্টার্ড এলাকায় কয়েকটা এফএম রেডিও দিয়ে একই সাথে যেমন সমস্ত শ্রমিকদের একসাথে রাখা যাবে, বিনোদন দেয়া যাবে, শিক্ষিত করা যাবে এবং ইন্টারনেট রেডিওর অবদানে সারাবিশ্বের সাথে সংযুক্ত রাখা যাবে। গুজবের কোনই চান্স নাই এত শক্তিশালি নেটওয়ার্কে। বিশ্বের অনেক শহরেই নির্দিষ্ট কোন কমিউনিটির জন্য এফএম এর ব্যবহার তিনদশক আগেই শুরু হয়েছে।
আর এফএম রেডিও খুবই সহজ মাত্র দশ হাজার টাকার প্রযুক্তি, নিচের লেখাটি উপরের ছবির সাথে মিলিয়ে দেখুনঃ
ধরুন আপনি কোন মফস্বল শহরে, ল্যাপটপে জাগরনের গানগুলো প্লে করুন। ল্যাপটপের সেরিও আউটপুট ফিমেইল জ্যাকে মেইল জ্যাকে দিয়ে অপর প্রান্ত ৬"x৬" একটা ট্রান্সমিটারের সাউন্ড ইনপুট জ্যাকে লাগিয়ে দিন - ট্রান্সমিটারটি বানাতে সর্বোচ্চ ৬ হাজার টাকা খরচ হতে পারে। ট্রান্সমিটার থেকে বের হওয়া এফএম ওয়েব ক্যাবলটি পাশে প্লাস্টিকের বইয়ামে রাখা এ্যাম্পলীফায়ারে লাগান - এ্যাম্পলীফারটি বানাতে সর্বোচ্চ ৩ হাজার টাকা খরচ হব। এদিকে ১২ ভোল্টের একটি ব্যাটারী/বিদ্যুৎ থেকে এ্যাম্পলীফায়ারে পাওয়ার দিন আর এ্যাম্পলীফায়ারে থেকে বের হওয়া ক্যাবল দুইটি ছাদে/গাছে রাখা সিলভারের এ্যান্টেনার সাথে সংযুক্ত করে দিন। আপনার ঐ জাগরনের গান আশেপাশের ১৫ কিলোমিটার রেডিয়াসে থাকা প্রায় একলাখ জনগণকে সাথে নিয়ে শুনুন।
৮৪.০,৮৪.১... ১১০.০, ১১০.৯ পর্যন্ত যেকোন ফ্রিকোয়েন্সিতে। যেহেতু ল্যাপটপে আছেন একটা এইচএসপিডিএ মোডেম নিয়ে ৩০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট এক লাখ জনগণকে ইনফর্মেশন সুপার হাইওয়েতে যুক্ত করে দিন। ব্যান্ডউইথ সেইভ করুন, এক সংযোগ আর এক ফ্রিকোয়েন্সিতে এক লাখ ইউজারকে রেডিও ব্রাউজ করতে দিন। কন্টেন্ট দিয়ে ছয় মাসেই পুরো এলাকা শিক্ষিত করে দিন। তাছারা ঐ এক লাখের ৭০% জনগণই এর এরকম ফ্রি এফএম-ইন্টারনেট ছারা তথ্যের মহাসমুদ্রে যুক্ত হওয়ার আর কোন সংযোগের সামর্থও দরকারও আগামী দশ বছরে নেই।
আপনার লোকাল আকাশে আপনার স্বাধীনতা প্রতিষ্ঠিত করুন -এটা আপনার জন্মগত নাগরীক অধিকার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।