একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়।
আবেগের উচ্ছ্বাস ছিলো না অ্যাতোদিন
দিন শ্যাষ কিঙবা অবিরতির প'রই
আজ হঠাৎ ঝেঁকে বসলো মাথার ওপর
নামাতেই পারছি না, চেষ্টা যখন করছি
অনবরত বিষ্টি ঝরছে তখন,
মেঘশূণ্য
কালো নিকষ আকাশ ভেঙেগ আমার দিকে;
কতটা অসহায় এখন আমি, চলছে নিরন্তর
নিরবধি সবকিছুই, থেমে নেই জাগতিক কাজ
আর আমি রঙিণ সুতোয় বুনে আছি স্বপ্ন চাষ
সমস্ত জীর্ণতা নিয়ে উঠোন পেরিয়ে
পিছন ফিরে দ্যাখি জ্যোৎস্না . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।