আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভালবাসা--আমার অস্তিত্ব

জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না।// (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে)

কবিতাটি বাংলালাইভ-এ প্রকাশিত হয়েছিল। লিংক : Click This Link এই পথ দিয়ে যেতে-যেতে মনে হল এই পথের পথিক আমিও ছিলাম এই যে শিশির ভেজা দূর্বা ঘাস তার উপর কতো শতবার আমি পায়ের তালু ভিজিয়েছি মা বলতেন--ওভাবে পা ভিজিয়ো না , সর্দি হবে আমি কারো বারণ মানতাম না এই যে গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে স্বমহিমায় তাদের সাথে আমার কতো কথা হয়েছে আমি কতো দিন প্রিয়ার হাতের মতোন তাদের ঝাপটে ধরেছি বুকে বুক মিলিয়ে পায়ের দাঁড় বেয়ে ওপরে ওঠেছি ওই যে পূর্বে যে সূর্যটা ওঠেছে এই মাটি এই পথে দাঁড়িয়ে কতোদিন তাকে দেখেছি যে পাহাড় আকাশের নীলে শুয়ে আছে এই সেই মটি , যার বুকে দাঁড়িয়ে আমি তার প্রেমের স্বাক্ষী হয়েছিলাম বিশ্বাস না হয়, এসো আমাকে একবার শুঁকে দেখ তাতে এই মাটির সোঁদা গন্ধ-ই পাবে আজ অনেকদিন পর এই মাটির সাথে দেখা হে মাটি ! তুমি কি আমায় মনে রেখেছ বিশ্বাস কর তুমি আমার ভালবাসা--আমার অস্তিত্ব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.