আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষায় ছিলাম : ভালবাসা পেতে আমার চেয়ে থাকা, স্বপ্নগুলিতে আমার রাত জাগা

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

খরায় ফেটে চৌচির মাটির বুক যতদূর চোখ যায় খাঁ খাঁ প্রান্তর ধু ধু বালুচর নদীতে অনির্দিষ্টকালের ভাটা পল্লবহীন সারি সারি গাছ ; এক লহমায় বদলে গেল দৃশ্যপট। প্লাবিত মাঠ-ঘাট তোড়ে ভেসে গেল বাধ মরুভূমি সবুজ মখমলে ছাওয়া কচি পত্রের আনাগোনা শাখে ; আমি এক প্লাবনের অপেক্ষায় ছিলাম এক পশলা বৃষ্টির অপেক্ষায় ছিলাম । ঝলমলে শহরে নিশাচরদের আনাগোনা বড় বেশী যান্ত্রিক হাঁটাচলা প্রাণহীন ছোঁয়াছুঁয়ি বিকিকিনি উদ্দামতা ; ভিড় থেকে সরে নিজেদের খুঁজে পাওয়া । জমে থাকা পানি কংক্রীটের মেঝেতেও মৃদু স্রোত ছপছপে আওয়াজে মৃদু ভাললাগা দু'জোড়া পায়ের শ্লথ গতি একটু আলো-আঁধারি অনেক নি:স্তব্ধতা স্বল্প কথায় চোখাচোখি ঘনঘন; আমি একরাশ মৌনতার অপেক্ষায় ছিলাম এক উষ্ণ রাতের অপেক্ষায় ছিলাম। কিছু বলার উচছাসে ছিলাম শোনার উৎকন্ঠায় ছিলাম এক মুহুর্তের প্রতীক্ষায় ছিলাম ; অভিমান ভাঙার অপেক্ষায় ছিলাম অনুভবে শিহরিত ছিলাম আমি এক স্পর্শের অপেক্ষায় ছিলাম ; স্বপ্ন দীপ জ্বেলে দাঁড়িয়ে ছিলাম ধরবে বলে হাত বাড়িয়ে ছিলাম ফিরে যাবনা বলে এসে ছিলাম ; একটু ভাললাগার অপেক্ষায় ছিলাম আমি শুধু ভালবাসার প্রতীক্ষায় ছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।