রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
সুইজারল্যান্ডের পর্যটন শহর ডাভোসে২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকনমিক ফেরামের বার্ষিক সম্মেলন। এবারের সম্মেলনে বিশ্বব্যাপী অর্থনীতির অনিশ্চয়তাই প্রধান্য পাবে বলে মনে করা হচ্ছে। পাঁচদিন ব্যাপী এই সম্মেলনে ২৭টি দেশের রাষ্ট্রপ্রধানসহ ৮৮টি দেশের প্রায় ২৫০০ প্রতিনিধি অংশ নেবেন।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ এই সম্মেলনে অংশ নেবেন। এবারই প্রথম বাংলাদেশের সরকার প্রধান এই সম্মেলনে আমন্ত্রণ পেলেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘সম্মিলিত উদ্ভাবনের শক্তি’। ২৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিভিন্ন দেশের ১১৩ জন মন্ত্রী এবং বিশ্বের শীর্ষ ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও থাকবেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধানরাও অংশ নেবেন এই সম্মেলনে।
উদ্বোধনী অধিবেশনের মূল বিষয় থাকবে বর্তমান বিশ্বের প্রথান দুই সমস্যা-সস্ত্রাসবাদ ও জালবায়ূ পরিবর্তন। উদ্বোধনী অধিবেশন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস বক্তব্য রাখবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।