আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে-দমে তনু-মনে তাঁরই অনুভব।
ইবনে উজ্জা ইউ টিউব থেকে কিছু লিন্ক দিয়েছেন তার ব্লগে। Click This Link যা আমার ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে, হৃদয়কে করেছে রক্তাক্ত। এ পোস্ট দেখলাম আবার প্রথম পাতায়।
এ জাতীয় পোস্ট সামহয়ারের নীতিমালায় গ্রাহ্য কিনা জানিনা, আরিল সহ সামহয়ারের সকল মডারেটর এর কাছে সবিনয় অনুরোধ এ জাতীয় পোস্ট গুলো ডিলিট করুন।
কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে (হোকনা তা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্ট্রান ) এমন পোষ্ট সামহয়ারে প্রকাশ না করলেই খুশি হবো।
সামহয়ারে ধর্ম নিয়ে যৌক্তিক আলোচনা হতেই পারে, কিন্তু কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা পোস্ট কখনোই সমর্থনযোগ্য নয়। আর সে পোস্ট যদি হয় সত্য মিথ্যের মিশেলে ভরপুর চরম বিভ্রান্তিকর, তাতো আরো জঘন্য। ভিডিওটিতে যে সব রেফারেন্স দেয়া হয়েছে সে গুলো আউট অফ কনটেক্সট, বিভ্রান্ত ছড়ানোর জন্যই সত্যকে বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে।
ইসলাম ধর্মে মুহাম্মদ (স এর ছবি কল্পনা করে আঁকার কোন বিধান নেই। মুহাম্মদ (স নিয়ে কল্পিত ছবি ও কার্টুন প্রকাশ করে ভিডিওটিতে কোটি কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
আধুনিক বিশ্বে প্রতিবাদ জানানোর কতগুলো স্বীকৃত পন্থা রয়েছে। যেমন পিটিশন লেখা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইমেইল করা ইত্যাদি।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ব্লগারদের অনুরোধ করি, আসুন প্রতিবাদের সীকৃত পন্থাসমূহ ব্যবহার করেই (ফ্লাডিং বা গালাগালি করে নয়) ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ করি।
সামহয়ারকে আবারো বলি, পোস্টটি প্রত্যাহার করুন।
আর আসুন, সকলে মিলে ইউ টিউবকেও মেইল করি, পোস্টটি প্রত্যাহার করার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।