তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
আজ সকাল থেকেই ব্লগের পোস্টগুলো খুব মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছি। আমার মনে হয় এ পর্যন্ত পাঠানো প্রায় ৮০% পোস্টই ধর্মীয় জ্ঞান ও ধর্মের মহাত্ব্য বর্ণনের উপলক্ষ্য। কেউ হাদিসের বাণী পাঠাচ্ছেন, কেউবা শ্রীমৎ ভগবত গীতার শ্লোক কোড করে পাঠাচ্ছেন অথবা শ্রীকৃষ্ণের মহাত্ব্য বর্ণনা করছেন। দেখে মনে হচ্ছে রাজাকারদের অবাধ বিচরণের পাশাপাশি ব্লগ এখন ধর্ম প্রচারের মহান ভুমিকায় অবতীর্ণ হয়েছেন।
এ বিষয়টি আমার বোধগম্য নয় যে, ধর্ম প্রচারের তাদের নিজস্ব এতো উপলক্ষ্য, নিজস্ব এতো মাধ্যম, নিজস্ব এতো মিডিয়া থাকতেও আমার ধর্মীয় পন্ডিতবর্গ কেন ব্লগটিকে বেছে নিলেন।
যাহোক, এই ওছিলায় হয়তো আমরা যারা পাপের সমুদ্রে ডুবে আছি তারা পরিত্রাণের একটি উপায় হয়তো পাবো এবং স্বর্গে কিংবা বেহেস্তে যাওয়ার একটি সার্টিফিকেট হয়তো পেলেও পেতে পারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।