আমাদের কথা খুঁজে নিন

   

কেমনে বাসিলে ভাল, তব ভালবাসা পাওয়া যাবে?

সুখীমানুষ

কেমনে বাসিলে ভাল তব ভালবাসা পাওয়া যাবে? এ বুকের ব্যাথার দোহাই প্রিয় বলেই দেখ, তেমনেই বাসিবো ভাল তবে। অঘুমে গেছে কত বর্ষা রাতি তোমার ও মধু মুখ চিন্তিয়া, একেলা হেটেছি কত বিজন পথ মনে মনে তোমারে পাশে নিয়া। কি করিলে পাবো বলো ও ডাগর চোখের মদির চাহনি, কি উপহার দিলেগ প্রিয় কহিবে ভালবাসার কথা দু’খানি। কি ভরসা দিলে আসবে কাছে বুলাবে হাত বুকের চুলে, কোন ভালবাসায় টানিলে নিকটে মুখখানি দিবে বুকে তুলে। কেমন দিনে ভিক্ষা মাগিলে মন তারে দিবে তুলে মোর হাতে, সেকি শিউলি ফোটা ভোর বেলায় নাকি শাওন অঝর রাতে। কোন নামে তোমায় ডাকিব প্রিয় হৃদয়ের প্রেম উজাড় করি? সেকি প্রিয়তম, নাকি হৃদয়লী না হৃদয়েশ্বরী ধরি? কোন ভাষা দিয়া কহিলে বুঝিবে হৃদয়ের আকুলতা, কোন কথা কহিলে ও মুখে ফুটিবে হাসি দূরিবে নিঠুর নিরবতা। আজন্মের অসীম প্রেম নিয়ে এসেছি মুখ গুজে দেখ এ বুকে, বুকের তলে প্রেমের সাগর ঢেও গুলি শুন কেমনে মাথা ঠুকে। কাছে আসো প্রিয়, দূর করে দাও সন্দেহের আধার খানি, প্রেমরাজ আমি দাড়ায়ে আছি মুকুট নিয়ে পড়ে হও প্রেমরানী। ----- ৯/৫/০২, সাহেবাবাদ, কুমিল্লা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।