কাল রাতে শ্যাম্পু কল করতে বলল । করলাম । বলল পরশু দুপুরে ওকে বাসা থেকে বের করতে হবে । ওর মাকে বলতে হবে আমার বাসায় দাওয়াত । সাবানের জন্মদিন তাই ঘুরবে ।
বললাম আচ্ছা ফোন করে বলব।
এখন মনে হচ্ছে কাজ টা কি ঠিক হবে ? যেই মা ১৭ বছর আদর , বকা ,মায়া দিয়ে বড় করল ১ বছরের পরিচিত একজনের জন্য তাকে মিথ্যা বলবে ? বিশ্বাস বানাতে অনেক সময় লাগে ,সেটা ভাঙ্গা যায় কত তাড়াতাড়ি ।
সম্পর্ক তে দুর্বলতা আছে তাই হয়তো মাকে বলতে পারেনা । একদিন যখন সাবানের কাছ থেকে ধাক্কা খাবে তখন তো মায়ের কাছেই মুখ লুকাতে হবে ।
তাছাড়া কাল ৩১ ।
শ্যাম্পুকে একা ছাড়তে ভয় লাগতেছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।