বিয়ের বাজারে যে ধরণের জ্যাম লেগেছে, তাতে সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে অনেক বিবাহযোগ্য মেয়ে চরম মানসিক বিপর্যয়ে পড়ছে। ভারতের অনেক মেয়ে নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা পথ চলার চেষ্টা করছে। হয় টিকে থাকছে অথবা নিঃশেষ হচ্ছে। অনেকে টিকে থেকেও চরম হতাশায় নিজেদের পরাজিত হিসেবে গণ্য করছে। বাংলাদেশেও এ অবস্থা শুরু হয়েছে, ভবিষ্যতে আরো প্রকট হবে।
এখন এক জেনারেশন বিবাহযোগ্য পুরুষের বিপরীতে কয়েক জেনারেশন নারী তৈরি হচ্ছে। কারণ ৩৫ বছরের পুরুষ বিয়ে করতে চাইছে ২০ বছরের তরুণীকে। আবার অনেক পুরুষ আর্থিকভাবে ন্যুনতম প্রতিষ্ঠার অভাবে ঘর বাঁধার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেনা। সব মিলিয়ে বিয়ের বাজারে চরম অরাজকতা চলছে।
আগে যেমন আর্থিক এবং দৈহিকভাবে সক্ষম পুরুষেরা একাধিক বিয়ে করতেন, এখন দেখা যাচ্ছে ওটাই ভালো ছিল।
স্ত্রীদের প্রতি যথাযথ আচরণ সাপেক্ষে বহুবিবাহ প্রথা আবার প্রতিষ্ঠিত হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।