আমাদের কথা খুঁজে নিন

   

ইফতার পার্টি



আজ ইউনিভার্সিটি তুন আব্দুর রাজ্জাক (মালয়েশিয়া) এ ইফতার পার্টি ছিল। আমার কিছু বন্ধু সেখানে পড়ে। তো আমি মেহমান হিসাবে ইফতার পার্টিতে শরিক হয়েছিলাম। ইন্টারন্যাশনাল অর্থাত বাংলাদেশী, পাকিস্তানী, ইন্ডিয়া ও শ্রীলংকার স্টুডেন্ট যারা এখানে পড়ে, তারা সবাই মিলে ইফতার পার্টির আয়োজন করেছিল। একেক দেশের ছাত্র-ছাত্রীরা একেক রকম ইফতারি বানিয়েছিল। খুব ভাল হয়েছিল অনুষ্ঠানটি। সবচেয়ে বেশী ভাল লেগেছিল এটাই যে, চার দেশের ষ্টুডেন্ট মিলে একসাথে অনুষ্ঠান করেছিল। তাদের মধ্যে কোন জাতিগত ভেদাভেদ ছিল না। আমি আশা করবো, চার দেশের সরকার, জনগন এবং সৈনিক ভাইদের মাঝেও এরকম সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি হবে এবং সব সময়ের জন্য তা বজায় থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।