যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
সম্প্রতি আমেরিকায় আত্মগোপনকারি আনোয়ার হোসেন মন্জু একটি চমৎকার সাক্ষাৎকার দিয়েছেন। বর্তমান সরকার আসার পর থেকে সংস্কার দুর্নীতি বিরুদ্ধের অভিযানে ঝাপসা হয়ে গ্যাছে নির্বাচন । সরকার দাতা সংস্থাদের কিংবা বিশ্বব্যাংকের(!!) বহুল ব্যবহৃত টার্ম এর আলোকেই নির্বাচনের 'রোডম্যাপ' ঘোষনা করছে ।
রাজনীতির সংস্কার আর দুর্নীতি বিরোধী এ অভিযানে কোন পক্ষপাতিত্ব করেনি এই দাবী সরকারের। এমন কি বর্তমান আইন উপদেষ্টা এই অভিযান নিজের ঘর থেকেই শুরু করেছেন। মইনুল সহোদর আনোয়ার হোসেন তাই ভাই এর কথা মতন রাজনীতি থেকে অবসর নিয়েছেন । কিন্তু তারপরও শেষ নয় , তার বিরুদ্ধে মামলা হয়েছে । সেই মামলায় তার পাচঁ বছরের সাজা হয়েছে ।
তিনি তার নিজ সহোদরকে ক্ষমা করেননি। এই না হলো আইনের শাসন । তবে ভূত তো সর্ষের মধ্যেই থাকে । তিনি যেমন একজন শাসক আবার তেমনি ভাই তো । তাই ভাইকে আগেই পগার পার করেছেন ।
তাকে সোজা মনিবের দেশে পাঠিয়ে দিয়েছেন । এই দুই ভাই পিতার যশ আর ক্ষমতা ব্যবহার করে আমেরিকার পোষা মানব দীর্ঘদিন ধরেই । যা আবার ওপেন সিক্রেট ।
আবার প্রকাশ্যে এই দুই ভাই সবসময়ই বিবাদও মান । তবে আত্মগোপনকারী আনোয়ার হোসেন মন্জু বলেছেন তিনি বিপদে ভাই এর ক্ষমতা আর প্রতাপের আনুকূল্য পেয়েছেন ।
কিন্তু তিনি ভাই এর ভবিষ্যত নিয়ে খুব চিন্তিত । তিনি বলেছেন ' দেশের পরিবর্তিত পরিস্থিতে আমার ভাই আমাকে এক কাপড়ে দেশ ছাড়া করে আমেরিকা পাঠিয়েছেন । কিন্তু যে দিকে বর্তমান অবস্থা গড়াচ্ছে তাতে মনেহয় ভাইকে কাপড় ছাড়াই দেশ ছাড়তে হবে । '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।