পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
মানুষ যে এতো খারাপ হচ্ছে কেনো দিন দিন। আল্লা'ই ভালো জানেন। বাংলা গানের চমৎকার ইমেজটাকে আজ নষ্ট করে দিচ্ছে ডি-জে রাহাত এবং স্টোইক ব্লিস এর মত ব্যান্ড গুলা। কি সব উলটা পালটা গান। এইগুলা কোন মানুষ কিভাবে লিখে এবং কিভাবে সুর করে তা আমি জানি না।
এক্কেবারে ফাউল ক্যাটাগরির গান প্রত্যেকটা। এর মধ্যে সবচেয়ে উল্লেখ যোগ্য হলো আবার জিগায়, আজকে তুমার বার্থডে ও কোপা শামসু। এইসব গানের না আছে কোন অর্থ না আছে কোন সুর। আবোল তাবোল যা মনে আসছে গাইছে। এইসব গানের কিছু কিছু কথা আছে যে সব দেশের আইন লংঘন করার জন্য মানুষকে অনুপ্রাণিত করে।
এই শিল্পীদের জন্য সরকারকে এখন থেকেই সচেতন হওয়া প্রয়োজন। নইলে আজে বাজে গানের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। যা ক্রমে ক্রমে গ্রাস করে ফেলছে আমাদের নিজ সত্তাকে। আমরা হারিয়ে ফেলছি নিজেদের এইসব ঘোরের মধ্যখানে। যা থেকে পরিত্রান অতি শীঘ্রই দরকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।