আমাদের কথা খুঁজে নিন

   

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্রগ্রাম রেল বন্ধ

ফেনী সদরের ঢাকা-চট্রগ্রাম রেল পথে রেল স্টেশনের অদূরে শর্শদি এলাকায় তেলবাহী ট্রেনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেল পথের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ফেনী রেল স্টেশন মাষ্টার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলাদেশ প্রতিদিনকে জানান, তেলবাহী ট্যাংকারের একটি বগির তিনটি চাকা রেল লাইনের বাহিরে পড়ে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটে। বর্তমানে রেল স্টেশনের কর্মীরা বগিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। চট্রগ্রাম থেকে ঢাকা গামী তেলবাহী ট্রেনটি দূর্ঘটনায় পড়ে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।