আমাদের কথা খুঁজে নিন

   

বন্দরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

ইপিজেড থানার ওসি আবুল মনসুর জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে কণর্ফুলী নদীতে যমুনা অয়েলের জেটির কাছাকাছি ‘রিভারমুরিং-৩’ এ দাঁড়ানো ‘ওটি কিং ফিশার-১’ নামের জাহাজটির কেবিনে আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার সাভর্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, রান্নার সময় কোনোভাবে জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
দগ্ধ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম কামালউদ্দিন বলে মেডকেল পুলিশ ফাঁড়ির কনস্টেবল শরীফ জানান। 
চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজে থাকা তেলে আগুন লাগেনি।
বন্দরের টাগবোট ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.