বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
এইতো কিছুক্ষণ আগে একজন সহব্লগারের লেখা পড়ে নিজের ভিতরের অগুছালো লেখাগুলো একটু গোছানোর ইচ্ছা জাগল ।
তারই কারণে এর সূত্রপাত ।
আর কি বলব, আমারও ঘুম থেকে অনেক কষ্ট হত । এই অভ্যাসটা প্রথম থেকে না হলেও বয়স বাড়ার সাথে সাথে এই প্রকোপটা ব্যাপক আকারে দেখা যাচ্ছে । কি বলব আর ? সর্বক্ষেত্রেই এর ঝামেলা আর ভাল লাগছিল না ।
তাই এই একটা পদ্ধতি অনুসরণ করলাম । আগের ইলেকট্রিক এলার্মটি ফেলে দিয়ে, পুরানো চাবি দেওয়ার এলার্ম কিনলাম । বেশ কয়েক মাস ভাল সার্ভিস দিল । না আমি কোন যন্ত্রাংশ এর নষ্ট হওয়ার কথা বলছি না । বরং ঘুম থেকে ঠিক সময় মত উঠার কথা বুঝাচ্ছি ।
এতই কর্কষ আওয়াজ উঠত যে, ফ্ল্যাট এর সবাইকেই তার বাণী পৌছে দিতে সক্ষম হতাম ।
কিন্তু একসময় এই শব্দও সয়ে যায়, অবাক হওয়ার মত ব্যাপার না ! এরপর মোবাইলের এলার্ম দিলাম একসাথে । কাজ হল না। কারণ বিরক্তিতে ঘুমের ঘোরে দুইটাই অফ করে ফেলি । এরপর নতুন গবেষণায় মন দিলাম ।
এখন মোবাইলটা কাছে রাখলেও এলার্মটা দূরে রাখি যাতে ঘুমের মধ্যেও ধরতে না পারি ।
মাস খানেক গেল পদ্ধতিতে কাজ হল ।
কিন্তু ভাগ্যের কি নিমর্ম পরিহাস এখন ঘুমের মধ্যেও কষ্ট করে হলেও দূরের এলার্মটি অফ করে আসি ।
কি বলব !
এরপর কানের কাছে দুইটা মোবাইলের এলাম এর ব্যবস্থা করলাম + পুরনো চাবি দেওয়া এলার্ম । মনে মনে সকালের ঘুমের বিরুদ্ধে ঘোষণা করলাম ।
বললাম, 'পাকাঁ ঘুমের একদিন কি, আমার একদিন' ।
সাথে সাথে দুই মোবাইলের এক্সট্রা এলার্ম এর প্রোগ্রামিং এর ব্যবস্থা করলাম । আর সেই সাথে এলাম এর সময় ২ ঘন্টা বধির্ত করলাম । অথার্ত নিদিষ্ট সময় এর ২ ঘন্টা আগে থেকেই হতচ্ছারা গুলি আমাকে বিরক্ত করবে । দেখি কার জয় হয় ।
আজ অবধি এই ঝামেলাপূর্ণ বিখ্যাত পদ্ধতি ব্যবহার করে আসছি । বলা যায়, মাঝে মাঝে আমি জয় লাভ করলেও গতানুগাতিকভাবে আমার উপর রাজত্ব লাভ করেই আছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।