আমাদের কথা খুঁজে নিন

   

“বাচ্চু রাজাকার এবং কিছু ব্যাঙ্গ ছড়া”

হয় মানিয়ে নাও, নতুবা ধ্বংস হয়ে যাও- আমি মানিয়েও নিতে চাইনা, ধ্বংসও হতে চাইনা । আমি চাই আমার মত থাকতে ।। “বাচ্চু বাচ্চু ডাক পারি বাচ্চু মোদের কার বাড়ি আয়রে বাচ্চু দেশে আয় বাঁচার তোর আর সময় নাই ।” “আম পাতা জোরা জোরা বাচ্চু এবার চড়বে ঘোড়া ওরে সাইদী সরে দাড়া আমি যাব আগে মারা ফাঁসির রায় দিয়েছে পাপের বিচার হয়েছে ।” “আইরে আয় টিয়ে বাচ্চু ধরব কি দিয়ে ? র‍্যাব, পুলিশ খুঁজছে ভীষণ ধরবে বাচ্চু একটাই মিশন ওরে বাচ্চু ধরা দে তিরিশ লাখ শহীদকে শান্তি দে ।” “নতুন নতুন রাজাকাররা জোট বেঁধেছে বাচ্চুকে বাঁচাবে বলে ফন্দি এঁটেছে ফন্দিগুলো কাজ করেনি ভেস্তে গিয়েছে এটা শুনে বাচ্চু মিয়া স্ট্রোক করেছে ঊঃ বড্ড লেগেছে...” “ঐ দেখা যায় পাকিস্তান ঐ তালেবানের গাঁ ঐখানেতে বাস করে বাচ্চু নামের ছাঁ ঐ বাচ্চু তুই আসবি কি ? ফাঁসির দড়ি পড়বি কী ? একবার শুধু আয়, দেখনা তোকে জনগনে- কেমন করে খায় ।”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।