আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ প্রসঙ্গে

নোটিশবোর্ড

বাঁধ ভাঙার আওয়াজ হঠাৎ করে নতুন রূপে আসায় অনেকে খুশি হয়েছেন, অনেক বিরক্ত আবার অনেকে ভীষন বিরক্ত। সবার উদ্দ্যেশ্যে আজকের এই পোস্ট। নতুন কিছু তো আসবেই, তাই না? আর পুরোন ব্লগে বেশ কিছু সমস্যা থাকায় আমরা আর ওদিকে যাই নি, পুরো কোডবেজ একদম নতুন করে লিখে ফেলেছি। এর ফলে আগেকার কিছু বাগ ফিরে এসেছে, আবার অনেক বাগ সেরে গেছে। তবে সবচেয়ে সুবিধা যেটা হয়েছে সেটা হল পুরো ব্লগের সমস্ত কনটেন্ট এখন ইউনিকোডে।

ব্লগারদের প্রতি অসংখ্য ধন্যবাদ পরামর্শ এবং বিরক্তির বিষয় গুলো আমাদের জানানোর জন্য। নিচে আমরা এমন কিছু বিষয়ের উল্লেখ করলাম যা সবচেয়ে দ্রুত ফিক্স করা হবে। 1. একটি কনভার্টার লাগানো হবে যাতে পুরোন আসকি লেখা আপনি এখানেই কনভার্ট করতে পারেন। (মাহবুব মোর্শেদ, আপনার কনভার্টারটি ব্যভার করার প্ল্যান করছি) 2. এই ডিজাইন টি একটি সাময়িক ডিজাইন, জাস্ট 14ই এপ্রিল কে কাভার করার জন্য। খুব শীঘ্রিই আসছে নতুন ডিজাইন, এবং তারচেয়েও বড় কথা হল আসছে টেমপ্লেট।

ফলে যে যার পছন্দমত ডিজাইন বাছাই করতে পারবে। 3. পুরোনো সমস্ত কমেন্ট গুলো আমাদের ডেটাবেজে আছে - হারায়নি কিছুই। আমরা কোনোকোন কমেন্ট ডিসপ্লে কেন হচ্ছে না সেই বাগ টি ডিবাগ করার চেষ্টা করছি। 4. গতকাল একটা সমস্যার কারনে অনেকের ড্রাফট পোস্ট গুলো পাবলিশ হয়ে গেছে, এজন্য আমরা আন্তরিক ভাবে দূঃখিত। আগামীকাল যার যার ড্রাফট আবার যথাস্থানে চলে যাবে।

5. প্রথম পাতায় যে টপরেটেড পোস্ট সেকশনটি দেখতে পাচ্ছেন তা সাপ্তাহিক টপ রেটেড পোস্ট হিসেবে ঠিক করা হবে। 6. পোস্ট এডিট করলে তা ড্রাফট হিসেবে সেভ হয়ে যাচ্ছে এই বাগটি ফিক্স করা হবে। 7. আসছে গ্রুপব্লগ এবং নিজের ব্লগে অ্যাডভার্টাইজিং এর সুবিধা 8. টেক্সট রেন্ডার করার ক্ষেত্রে কিছু কিছু অক্ষর মাঝে মাঝে ঝামেলা করছে, তা ফিক্স করা হবে। 9. বাংলা লিখতে যাদের ঝামেলা হচ্ছে তাদের জন্য আসছে চমৎকার এবং বিস্তারিত টিউটোরিয়াল। 10. আর এস এস কিছু টিপস: 1. অনুগ্রহ করে সবার উপরে 'বাংলা লেখা খুবই সহজ' লিঙ্কে ক্লিক করে সাগর ফন্টটি নামিয়ে ইনস্টল করে নিন, তাহলেই ফন্টের প্রবলেম আর থাকবে না।

আপনার ব্রাউজারকে ইউনিকোডের জন্য এডজাস্ট করে নিন (view->character encoding->unicode(utf8) )। 2. এখন আপাতত দুভাবে বাংলা লিখতে পারবেন -ফোনেটিক বাংলা এবং ইউনিজয় (বিজয় কিন্তু নয়)। বিজয় যারা ব্যবহার করে অভ্যস্ত - ইউনিজয় অনেকটা বিজয়ের মতই কিন্তু আকার এবং ইকারগুলো অক্ষরের পরে দেবেন। তাহলেই দেখবেন টাইপ করা কত সহজ ইউনিবিজয়ে। ইউনিজয় লেআউট আপনার সিস্টেমে ইউনিজয় ইন্সটল করতে চাইলে এই লিংক অনুযায়ী আপনার অপারেটিং সিস্টেম এডজাস্ট করে নিন।

এরপর উপরের লিংক থেকে ইউনিজয় ইন্সটল করে ইনস্টল প‌্যাক এর ওয়ার্ড ফাইল অনুযায়ী ল্যন্গুয়েজ সেটিং করে নিন। 3. ভার্চুয়াল কিবোর্ড অতিসত্তর আসছে। লেখায় রঙ দেয়া এবং বোল্ড, ইটালিক- এই ব্যাপারগুলো আসবে তাড়াতাড়ি। 4. কোন পোস্ট করার পর বা এডিট করার পর রাইটিং প‌্যানেলের ডান দিকে "বাঁধ ভাঙার আওয়াজ" বক্সটি টিক করে দেবেন। নাহলে পোস্টটি প্রথম পেজে আসবে না।

বিভিন্ন ব্লগার কর্তৃক সমাধান: 1. ফায়ারফক্সে বাংলা দেখতে হলে যা করতে হবে -হাসিব 2. মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে সাইট দেখার তরিকা -হাসিব 3. গোল্লা গোল্লা ইউনিকোড লেখা সঠিক ইউনিকোডে পরিবর্তন - এস এম মাহবুব মোর্শেদ আপাতত এই - আরো কিছু কিছু বাগ এর মাঝেই ফিক্স করে ফেলা হবে। আপনাদের মূল্যবান মতামতের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.