আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এগিয়ে চলো

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

ইন্ডিয়া-বাংলাদেশের খেলার রেশ ধরে একটা মানসিক প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। আমার দোস্ত অমিতেশ ইন্ডিয়ান। বাংলাদেশ নিউজিল্যান্ডরে হারানোর পরে , ও দেখি আমার পাশে এসে বললো , খেলার স্ক্যজুয়াল কি জানো? আমি কিন্তু বুইঝা ফালাইছি এইবার শুরু হইল মেন্টাল গেম। ও কিন্তু ঠিকই জানে বাংলাদেশের লগে খেলা। আমি বললাম, তোমাদের টিম অনেক ভাল, তবে বাংলাদেশ এখন আর ফেলনা না।

সুতরাং বুক বাইন্ধা লও। ও মনে মনে ভাবতাছে আমাদের গ্রুপে শ্রীলংকান কেউ নাই। সুতরাং বাংলাদেশ শ্রীলংকারে হারাইলে ভাল, তাইলে দুই কূল থাকল। দোস্ত খুশি , হে ও খুশি। শেষমেষ ঠিক হইল আমরা এক টিভিতে খেলা দেখুম না।

এক টিভিতে খেলা দেখলে টিভির ভবিষ্যৎ অন্ধকার। কেউ না কেউ তো হারবোই। কমলাবাগে গিয়া খেলা দেখবার একটা সম্ভাবনা তৈরি হইছে। একজন চ্যানেল নিছে আবার দাওয়াত ও দিছে দেখনের। এরে কয় সেরের উপরে , সোয়া সের ।

এগিয়ে যাও বাংলাদেশ, জিতলে ভাবছি গরীবরে দুইটা মুর্গী খাওয়ামু। আগায়া আসেন বাংলাদেশ এগিয়ে চলো কইয়া, এইখানে থেইকা একটা মোমেন্টাম জেনারেট করুম ক্যারিবিয়ান পর্যন্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.