কেমন আছেন আপনারা ? নিশ্চই অপেক্ষা করছেন আমার পরবর্তী টিউনের জন্য। আপনাদের অপেক্ষার অবসান ঘটালাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এইচটিএমএল এর এম্পাসিস (Emphasis), লাইন ব্রেক (Line breaks), হেডিং (Headings), লিস্ট (List), এই ট্যাগ গুলো নিয়ে। আশাকরি আপনাদের ভাল লাগবে।
এম্পাসিস (Emphasis):
আপনি যে কোন একটি লেখাকে হাইলাইট করতে পারেন em (emphasis) এবং strong (strong emphasis ) এই দুইটি ট্যাগ ব্যাবহার করে।
এই দুইটি পদ্বটি ব্যাবহার করে আপনার লেখাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। em ট্যাগ ব্যাবহার করা হয় কোন একটি লেখাকে italic ভাবে দেখানোর জন্য। strong ট্যাগটি ব্যাবহার করা হয় কোন লেখাকে bold করার জন্য। নিচের কোডটুকু আপনার এডিটরে লিখে save করেন এবং মজা দেখেন।
লাইন ব্রেক (Line breaks):
লাইন ব্রেক ট্যাগ ব্যাবহার করা হয় দুইটা লাইনকে পৃথক করার জন্য।
কারন আপনি আপনার এডিটরে লেখার সময় জতই Space অথবা Enter key তে চাপেন না কেন আপনার ব্রাউজার তা বুজবে না আপনি এই দুইটা লাইনের মাঝে ফাঁকা চাচ্ছেন। যদিও এটা P ট্যাগের মাধ্যমে করতে পারি কিন্তু অনেক সময় আমাদের লাইন ব্রেকের দরকার হয়। ট্যাগটি ব্যাবহারের জন্য আপনি br এর পর একটা / চিন্হ দিবেন। নিচের উদাহরণ দুটি থেকে আরও স্পষ্ট হবে :-
দেখেছেন নিশ্চই লাইন দুইটার মাঝে ফাঁকা দিলাম, এটা আপনার এডিটরে লিখে save করুন। তারপর আপনার ব্রাউজারে তা দেখেন দেখবেন ব্রাউজারে কোন ফাঁকা দেখাচ্ছে না।
আবার
এটাতে আমি <br/> ট্যাগ ব্যাবহার করলাম এখন ঠিকই দুইটা লাইনের মাঝে ফাঁকা দেখাচ্ছে। মুলত এটাই হলো লাইন ব্রেকের কাজ।
হেডিং (Headings) :
P ট্যাগ ব্যাবহার করা হয় কোন একটি লেখা শুরু করার জন্য। কিন্তু যদি ঐ লেখাতে কোন Heading থাকে তখন HTML ট্যাগের কিছু Specific ডিজাইন করা আছে। Heading ট্যাগ ছয়টি।
এগুলো হচ্ছে h1, h2, h3, h4, h5 এবং h6 যথাক্রমে এগুলো বড় থেকে ছোট heading এর জন্য ব্যাবহার করা হয়। নিছের উদাহরণটি দেখলে আরও স্পষ্ট হবেঃ-
কোডটি লিখে Save করে আপনার ব্রাউজারে দেখেন আশাকরি বুজতে পারবেন। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন একটি ওয়েব পেইজে কেবল একবারই h1 ট্যাগ ব্যাবহার হয়। কারন একই পেইজে দুইটি মেইন Heading হয় না। অন্য Heading ট্যাগ গুলো অনেক সময় প্রয়োজন অনুযায়ী বার বার ব্যাবহার করা হয়।
লিস্ট (List) :
HTML এ তিন ধরনের লিস্ট আমরা দেখতে পাই। এগুলোকে আমরা অর্ডার লিস্ট (Order List), আনঅর্ডার লিস্ট (Unorder List), এবং ডেফিনেশন লিস্ট (Definition List) নামে জানি। এখানে আমরা অর্ডার ও আনঅর্ডার লিস্ট সম্পর্কে জানব। ডেফিনেশন লিস্ট সম্পর্কে আমরা পরে জানব। অর্ডার ও আনঅর্ডার লিস্ট প্রায় একই রকম ভাবে কাজ করে।
শুধু একটির লিস্টে নাম্বার থাকে অন্যটিতে বুলেট পয়েন্ট থাকে। অর্ডার লিস্টকে প্রকাশ করা হয় ol ট্যাগ দিয়ে আর আনঅর্ডার লিস্টকে প্রকাশ করা হয় ul ট্যাগ দিয়ে। নিম্নে দেয়া উদাহরণ থেকে আরও স্পষ্ট হবে-
অর্ডার লিস্টের জন্যঃ-
যদি আপনি এই কোডটি আপনার এডিটরে লিখে সেইব করে ব্রাউজারে দেখেন তবে দেখবেন লিস্টের শুরুতে ১,২,৩ নাম্বার দেখাচ্ছে। আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কেবল ul ট্যাগের জায়গাতে ol লিখবো। তাহলেই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে পরিনত হয়ে যাবে।
নিচের কোডটি লিখে সেইব করে ব্রাউজারে দেখেন কাজ করছে----
এই ক্ষেত্রে লিস্টটি বুলেট পয়েন্ট আকারে ব্রাউজারে প্রকাশিত হবে।
আজ এই পর্যন্তই। আগামী দিন অন্য কিছু নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে।
মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।